পুলিশকে দেখে খালে ঝাঁপ, ৩ ঘন্টার চেষ্টায় কচুরিপানার ভেতর থেকে আটক ধর্ষণের আসামি

Share:

নিজস্ব প্রতিনিধি : কচুরিপানার ভেতর থেকে গ্রেপ্তার ধর্ষণ মামলার এক আসামি।আসামির নাম বেলাল হোসেন,বয়স ৩৮। গ্রেপ্তারের আগে কচুরিপানায় ভর্তি গভীর খাল পাড়ে কাজ করছিলেন তিনি। হঠাৎ সেখানে তাঁকে পাকরাও করতে পুলিশ আসে। পুলিশকে দেখে পালাতে চেয়েছিলেন তিনি। তড়িঘড়ি কচুরিপানায় ভর্তি ঐ জলের মধ্যেই ঝাঁপ দেন তিনি। প্রায় তিন ঘণ্টা ধরে চলে তল্লাশি। অবশেষে কচুরিপানার মধ্য থেকে বেলালকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনাটি ঘটে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি গ্রামে। শনিবার(৬ অক্টোবর)বিকেলে আসামি বেলাল নিজ গ্রামের একটি খালের পাড়ে কাজ করছিলেন। এই খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করতে একজন কনস্টেবল সহ খালপাড়ে যান মির্জাগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই)।পুলিশের উপস্থিতি টের পেয়ে খালের জলে ঝাঁপ দিয়ে কচুরিপানার মধ্যে লুকিয়ে পড়েন বেলাল। তাঁকে ধরতে এই পুলিশ সদস্যরাও খালে ঝাঁপ দেন। অনেক খোঁজাখুঁজির পর প্রায় তিন ঘণ্টার চেষ্টায় কচুরিপানার ভেতর থেকে বেলালকে গ্রেপ্তার করে পুলিশ।

এই নিয়ে মির্জাগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই) জানান, ‘আসামি বেলাল দূর থেকে আমাদের চিনতে পেরে খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার মধ্যে লুকিয়ে পড়ে। সে খুব চালাক প্রকৃতির লোক। তাকে কচুরিপানার মধ্যে থেকে ধরতে প্রায় তিন ঘণ্টা লেগে গেছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গ্রেপ্তার মো. বেলাল হোসেন মির্জাগঞ্জ থানায় করা একটি ধর্ষণ মামলার আসামি। গত জুলাই মাসে বেলাল হোসেন ও বশির উদ্দিনের নামে একটি ধর্ষণ মামলা করেন এক নারী। মামলার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩