১৭ বছর পর বাড়ি ফিরল ছেলে! হতবাক বাবা

দীর্ঘ ১৭ বছর পর বাবার হাত ধরে ঘরে ফিরল ছেলে শম্ভু।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিক যেন সিনেমার গল্প। নিখোঁজ ছেলের হাতের কাটা চিহ্ন দেখে ছেলেকে চিনতে পারল বাবা। আর তারপরই দীর্ঘ ১৭ বছর পর বাবার হাত ধরে ঘরে ফিরল ছেলে শম্ভু। এ কোন মন গড়া কথা নয়, বাস্তবের ঘটনা। বাবার সাথে মনোমালিন্যের কারণে ১৭ বছর আগে বাড়ি ছেড়ে পালিয়ে যান ছেলে। বেশ কয়েকবার ছেলের খোঁজ করলেও শেষ পর্যন্ত প্রায় হাল ছেড়ে দেন বাবা হালখৌরি যাদব। তবে অবশেষে ছেলেকে ফিরে পেয়ে মুখে হাসি ফুটেছে তাঁর। এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি এলাকায়।

উল্লেখ্য, ফুলবাড়ি এলাকায় থাকা একটি বেসরকারি হাসপাতালে দারভাঙ্গা থেকে চিকিৎসা করাতে আসে এক পরিবার। তারা রোগীকে হাসপাতালে ভর্তি করার পর বাজারে খাবার খেতে যায়। সেখানেই ফাইফরমাশ খাটে শুলিন্দ্র যাদব ওরফে শম্ভু। শম্ভুকে দেখে তাঁরা চিনতে পারেন। এরপর তাঁরা শম্ভুর ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শম্ভুর বাবার কাছে পাঠায়। ছবি দেখে নিজের ছেলেকে বাবা চিনতে পারেন। এরপর ঐ পরিবারকে বলেন ছেলের হাতের আঙুল কাটা রয়েছে কিনা। তাঁরা ভালো করে দেখে জানান হাতের আঙুল কাটা রয়েছে। এরপর তাঁর বাবা শুক্রবার এসে পৌছায় ফুলবাড়িতে। সেখান থেকে তাঁকে পুলিশের সহযোগিতা নিয়ে বাড়ি ফিরে যায়।

হালখৌরি যাদব জানান, ১৭ বছর আগে তার ছোট ছেলে শুলিন্দ্র যাদব বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর তিনি বেশ কয়েকমাস ছেলেকে খুজে না পেয়ে তাকে ফিরে পাওয়ার আশা একপ্রকার ছেড়ে দেন। তিনি তেমন লেখাপড়া না জানায় বিষয়টি তিনি থানায় লিখিত ভাবে জানাননি। আজ তিনি ফুলবাড়ি বাজারে এসে স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে তাঁর ছেলেকে বাড়িতে নিয়ে যাচ্ছেন। তাঁর ছেলেকে এলাকায় আশ্রয় দেওয়ার জন্য তিনি স্থানীয় লোকেদের ধন্যবাদ জানান।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ