গ্যালারিজুড়ে পান-গুটখার বিজ্ঞাপন, নেটপাড়ায় নাম পান বাহার স্টেডিয়াম

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তামাকজাত পণ্য শরীরের পক্ষে ক্ষতিকর বলে সিগারেট বা গুটখাজাতীয় পণ্যের গায়ে লেখা থাকে বিধিবদ্ধ সতর্কীকরণ বিজ্ঞপ্তি। মাঝে-মধ্যে জনগণকে এই ব্যাপারে সতর্ক করতে খেলোয়াড়দের দিয়ে করা হয় প্রচারও। সেই খেলার মাঠের গ্যালারি ভরে গিয়েছে পান মশলা বা গুটখার বিজ্ঞাপনে। তাও আবার অজপাড়া গাঁয়ের স্টেডিয়াম নয়। দিল্লির ঐতিহ্যমন্ডিত অরুণ জেটলি স্টেডিয়ামে। স্টেডিয়ামের এমন একটি জায়গাও ফাঁকা নেই। সোশ্যাল মিডিয়ায় সেই স্টেডিয়ামের ছবি ভাইরাল। ছবি দেখে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনকে তুলোধনা করেছেন নেটপাড়ার বাসিন্দারা। কে কী লিখেছে, সেটা এই সুযোগে তুলে ধরা যাক।

নেটপাড়ার এক বাসিন্দা লিখেছেন – একটা স্টেডিয়াম পান মশলার বিজ্ঞাপনে ভরে গিয়েছে। স্টেডিয়াম সাজিয়ে তোলার জন্য কমিটি কিছু খুঁজে পেল না। এটা ভেবে আরও বেশি করে লজ্জা লাগছে যে এই স্টেডিয়াম প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলির প্রতি সম্মান জানাতে তাঁর নামে নামকরণ করা হয়েছে। স্টেডিয়ামে খেলবে বিদেশের একটি দল। আমার মনে হয়, স্টেডিয়ামের নাম বদলে পান বাহার স্টেডিয়াম রাখা উচিত।

নেটপাড়ার আরও এক বাসিন্দা মৃত্যুঞ্জয় দুবে লিখেছেন এর থেকে লজ্জার আর কী হতে পারে। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমার পরামর্শ টেস্ট ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটারদের বিভিন্ন ধরনের পান মশলা উপহার দেওয়া হোক।

সারাহ ওয়ারিস লিখেছে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের উচিত আদালতে পিটিশন ফাইল করে স্টেডিয়ামের নাম বদলে ফেলা।  

আরও পড়ুন মোদি আসছে, গুটখার দাগ হঠাতে শহর ঢাকল প্লাস্টিকে

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট