Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার বেহালায় ঋত্বিক পুজো, আদর্শপল্লীর মণ্ডপে এবার মাতৃমূর্তিতে নীতা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেহালা: দুর্গাপুজো আসতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। এখন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর ঠিক সাত দিন পরেই মহালয়া। বর্তমানে শহরের পুজোয় থিম বড় বালাই। থিমের লড়াই যেন এখন মুখ্য আকর্ষণ। থিমের লড়াই যেন ‘এ বলে আমায় দ্যাখ ও বলে আমায়’। যে যেভাবে পারে একে অন্যকে টক্কর দিতে চায়। চলতি বছর ৬৮ তম বর্ষে পদার্পণ করছে বেহালা আদর্শ পল্লীর দুর্গোৎসব। এবার তাদের থিম শতবর্ষে ঋত্বিক।

ঋত্বিক ঘটক বুঝিয়েছিলেন “গঙ্গার আবার এপার ওপার কী”, তিনি মানুষকে ভাবতে বাধ্য করেছিলেন “ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করে।” তাঁর অসাধারণ দক্ষতায় তৈরি বাংলা সিনেমা বন্দিত হয়েছে বিশ্বজগতে। মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, যুক্তি তক্কো গপ্পোর মতো একের পর এক সিনেমা উপহার দিয়েছেন ঋত্বিক ঘটক। তাঁর হাত ধরেই সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখোপাধ্যায়রা ভিন্নরূপে ঠাঁই নিয়েছে সিনেপ্রেমীদের মনে। বাংলা চলচ্চিত্র জগতের এক মহীরূহ ঋত্বিক ঘটক। তাই তাঁর সিনেমায় বারবার উঠে এসেছে ছিন্নমূল মানুষের কথা। নিজে ছিলেন বাংলাদেশের মানুষ। দেশভাগের পর তাঁকে চলে আসতে হয়েছিল ভারতে। কিন্তু কোনদিনও মন থেকে ভারত ভাগ তিনি মেনে নিতে পারেননি এই মানুষটি। বারবার তার সেই যন্ত্রনার কথাই ফুটে উঠেছে একাধিক সিনেমায়। চলতি বছর ঋত্বিক ঘটককে সম্মান জানাতে আদর্শ পল্লী তাদের থিম করছে শতবর্ষে ঋত্বিক। তাছাড়া এবছর ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী, তাই তাকে এই অনন্য সম্মান দেওয়ার কথা ভেবেছে এই পুজো কমিটি।

বেহালা আদর্শ পল্লীর মণ্ডপে থাকবে দারুণ চমক। কাঁটা তার দিয়ে ঘেরা হবে মণ্ডপ। প্রতিমাতেও থাকবে চমক। জানা গিয়েছে, ঋত্বিক ঘটকের সর্বকালের অন্যতম সেরা ছবি ‘মেঘে ঢাকা তারা’র অভিনেত্রী সুপ্রিয়া দেবীর মুখের আদলে আদর্শ পল্লী দুর্গা প্রতিমার মুখ তৈরি হচ্ছে। মণ্ডপে দেশভাগ এবং দেশভাগ পরবর্তী সময়ে মহিলাদের যে প্রবল আত্মত্যাগ সেই সবই তুলে ধরা হচ্ছে। প্যালেস্টাইন থেকে সুদান, আফগানিস্তান থেকে ভেনেজুয়েলা, ইউক্রেন থেকে বাংলাদেশ পৃথিবীর প্রতিটি বাস্তুহারার সংসারে নীতাদের মতো মানুষরাই থাকেন মেরুদণ্ড হয়ে। কিন্তু তাদের বাঁচতে চাওয়ার আর্তি কজন শুনতে পায়। এবার নীতাদের মতো বাস্তুহারাদের কথাই তাই তুলে ধরছেন পূজোর আয়োজকরা।

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের