চলে গেলেন ইংল্যান্ডের প্রথম মিলিয়ন পাউন্ডের ফুটবলার ট্রেভর ফ্রান্সিস

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বিশ্ব ফুটবলে এখন অর্থের ঝনঝনানি। মিলিয়ন ছাড়িয়ে বিলিয়ন  ডলার-পাউন্ড, ইউরোতে এক দল ছেড়ে অন্য দলে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লি্ওনেল মেসি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পেরা। কিন্তু আজ থেকে কয়েক দশক আগে সর্বপ্রথম মিলিয়ন পাউন্ডে দলবদল করে ফুটবল দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন যিনি সেই প্রাক্তন বিশ্বকাপার ট্রেভর ফ্রান্সিস না ফেরার দেশে পাড়ি দিলেন। সোমবার ৬৯ বছর বয়সে চির ঘুমে ঢলে পড়লেন প্রথম মিলিয়ন পাউন্ডের ব্রিটিশ ফুটবলার।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৭৯ সালে বামিংহাম থেকে নটিংহাম ফরেস্টে এক মিলিয়ন পাউন্ডের বিনিময়ে যোগ দিয়েছিলেন ইংলিশ ফরোয়ার্ড ট্রেভর ফ্রান্সিস। রেকর্ড  পরিমাণ ট্রান্সফার নিয়ে তাঁর দলবদল হইচই পেলে দিয়েছিল। ওই বছর ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছিল নটিংহাম ফরেস্ট। পরের বছরেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল নটিংহাম ফরেস্ট। আর ওই শিরোপা জেতার পিছনে বিশেষ অবদান ছিল ফ্রান্সিসের। নটিংহাম ছেড়ে ১৯৮১ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি। পরে আতলান্তা ও ইতালির সাম্পাদোরিয়ার জার্সি গায়েও মাঠ কাঁপিয়ে ছিলেন ইংলিশ ফরোয়ার্ড।

ক্লাবের পাশাপাশি ইংল্যান্ডের জার্সি গায়েও আশির দশকে মাঠ কাঁপিয়েছিলেন ট্রেভর ফ্রান্সিস। ইংল্যান্ডের জার্সি গায়ে ১৯৮২ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। দেশের জার্সি গায়ে ৯ বছরে খেলেছেন ৫২টি ম্যাচ। বিপক্ষের জালে বল জড়িয়েছেন ১২ বার। সতীর্থদের একাধিক গোলের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। বুট তুলে রাখার পরেও মাঠের সঙ্গে সম্পর্ক চোকাননি ফ্রান্সিস। অবসরের পরে কোচ হিসেবে যুক্ত ছিলেন কুইন্স পার্ক রেঞ্জার্স, বার্মিংহাম সিটি, শেফিল্ড ওয়েনসডে ও ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। স্কাই স্পোর্টস ও বিটি স্পোর্টসের ফুটবল বিশ্লেষক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

 

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের