এবারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নারী শক্তি প্রদর্শনে জোর

Share:

নিজস্ব প্রতিনিধি :  এবার ৭৫ তম সাধারণতন্ত্র দিবস পালিত হবে। এবারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকছে নারী শক্তির প্রদর্শন। গত কয়েক বছর ধরেই এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। এবারেও তার ব্যাতিক্রম হল না।

এবারে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিচ্ছে সেন্ট্রাল সশস্ত্র পুলিশ বাহিনী মহিলা আধিকারিকরা। এছাড়াও বিএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ও সীমা সুরক্ষা দলের মহিলা আধিকারিকরাও কুচকাওয়াজে অংশ নেবেন। রাইসিনা হিলস থেকে ইন্ডিয়া গেট হয়ে যে কুচকাওয়াজ আসছে, তাতে একদিকে যেমন মহিলা আধিকারিকদের মার্চিং করতে দেখা যাবে, তেমনি মোটর বাইকে করে মার্চিং করতে দেখা যাবে। সেই সঙ্গে যে ব্যান্ড টিমের কুচকাওয়াজে অংশ নেওয়ার কথা রয়েছে, সেই দলেও থাকছে মহিলাদের উপস্থিতি।

পাশাপাশি এবারেই প্রথম দিল্লি পুলিশের একটি মহিলা দল কুচকাওয়াজে অংশ নিচ্ছে। এর আগে এই ধরনের ঘটনা কোনও কুচকাওয়াজের অনুষ্ঠানে হয়নি। শুধু নিরাপত্তারক্ষীদের ক্ষেত্রেই নয়, বিভিন্ন মন্ত্রক ও দফতরের তরফে যে কুচকাওয়াজে অংশ নেওয়ার কথা বলা হয়েছে, সেখানেও মহিলাদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকে। জানা যাচ্ছে, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও ত্রিপুরাও তাদের ট্যাবলোতে নারী শক্তির ওপরই বিশেষ জোর দিচ্ছে।

 

 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়