১১৮ বছরে না ফেরার দেশে পাড়ি বিশ্বের সবচেয়ে প্রবীণ নাগরিকের

মঙ্গলবার রাতে ঘুমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন লুসিল র‍্যান্ডন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে না ফেরার দেশে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি লুসিল র‍্যান্ডন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৮ বছর। মঙ্গলবার রাতে তৌলানের একটি নার্সিংহোমে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্রিস্টান সন্ন্যাসিনী। সেন্ট ক্যাথারিন লেবার নার্সিংহোমের মুখপাত্র ডেভিড তাভেল্লা সংবাদমাধ্যমকে লুসিলের মৃত্যুর খবর জানিয়েছেন।

প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার এক যুগ আগে ১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি দক্ষিণ ফ্রান্সের এক শহরে জন্মগ্রহণ করেন লুসিল র‍্যান্ডন। ৪৪ বছর বয়সে সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাসিনী হন। খ্রিস্টান ধর্ম প্রচারক হিসেবে তাঁর নাম বদলে হয় সিস্টার আন্দ্রে। দীর্ঘদিওন মানবসেবায় জীবন অতিবাহিত করা র‍্যান্ডন শেষ জীবনে তৌলানের সেন্ট ক্যাথারিন লেবার নার্সিংহোমেই ভতি ছিলেন। জেরোন্টোলজি রিসার্চ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালে ১১৯ বছরে জাানি নাগরিক কেন তানাকার মৃত্যুর পরে লুসিল র‍্যান্ডনই ছিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নাগরিক।

সেন্ট ক্যাথারিন লেবার হাসপাতালের মুখপাত্র ডেভিড তাভেল্লা সাংবাদিকদের জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে বেশ কয়েক বছর ধরেই ভুগছিলেন লুসিল র‍্যান্ডন। মঙ্গলবার খাওয়াদাওয়ার পরে স্বাভাবিকভাবেই ঘুমোতে গিয়েছিলেন। আর সেই ঘুমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা