বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নারী ও শিশু কল্যাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ

Share:

মধ্যপ্রদেশ : মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান সরকারের বিরুদ্ধে নারী ও শিশু কল্যাণে ব্যাপক কেলেঙ্কারির অভিযোগ সামনে এল। রাজ্যের নিজস্ব অডিটেই এই দুর্নীতি সামনে এসেছে। ১০০ কোটিরও বেশি টাকার কেলেঙ্কারি হয়েছে বলে অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই দফতর ২০২০ সাল থেকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাতেই রয়েছে।

৩৬ পাতার গোপন রিপোর্টে মধ্যপ্রদেশের অ্যাকাউনটেন্ট জেনারেলের রিপোর্টের ছত্রে ছত্রে এই দুর্নীতির বিষয়টি তুলে ধরা হয়েছে। বাচ্চাদের কাছে রেশন তুলে দিতে পরিবহণ দুর্নীতি, সংখ্যায় কারচুপি থেকে শুরু করে খাবারের গুণমান পরীক্ষা সবই রয়েছে কেলেঙ্কারির তালিকায়। রেশন পৌঁছে দিতে ট্রাক ব্যবহার করা হয়েছে বলে সরকারি ভাবে লিপিবদ্ধ হয়েছে। কিন্তু আদতে রেশন পৌঁছে দিতে মোটর সাইকেল, অটো, ছোট গাড়ি ব্যবহার করা হয়েছে। অথচ, ট্রাকের নামে বিল করে টাকা তুলে নেওয়া হয়েছে। একই ভাবে গ্রাহকদের সংখ্যাতেও ব্যাপক কারচুপি করা হয়েছে। কারচুপি হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা নিয়েও। ভুয়ো সংখ্যা দেখিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকী, নারী ও শিশুদের খাবারের মানও পরীক্ষা করা হয়নি। গরিবদের জন্য খাবার পরীক্ষা করার প্রয়োজন নেই বলে তা চেপে দেওয়া হয়েছে। রেশন পরিবহণে এই দুর্নীতিতে ১১০.৮৬ কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অডিট রিপোর্টে অনুমান করা হয়েছে।

কংগ্রেসের বিধায়ক ভাঙিয়ে মধ্যপ্রদেশে সরকার গড়ে জোর গলায় বিজেপি বলেছিল, এখানে দুর্নীতির কোনও স্থান হবে না। এবার এই কেলেঙ্কারি সামনে আসায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া বাহিনী। বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি বিজেপির কোনও নেতা।

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ