‘সানি অসম্ভব ভালবাসে বাবাকে’, হাসপাতালে ধর্মেন্দ্রকে কী মনে হয়েছিল আমিশার

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুতে সমগ্র ইন্ডাস্ট্রি শোকাহত। ২৪ নভেম্বর মুম্বইয়ের ভিলে পার্লের রাজ হংস মহাশ্মশানে হিম্যানের শেষকৃত্য সম্পন্ন হয়। ধর্মেন্দ্র’র মৃত্যু শোকগ্রস্ত বলিউড শোক প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে একজন অভিনেত্রী আমিশা প্যাটেল। আমিশা ধর্মেন্দ্রর শেষকৃত্যে যোগ দেননি। কেন যাননি তিনি তা জানালেন এবার।

আমিশা বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। সেই কারণেই এই কঠিন সময়ে তাকে দেওল পরিবারের সঙ্গে দেখা যায়নি। তিনি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, “আমি এখনও দেওল পরিবারের সঙ্গে কথা বলিনি। ওরা ভয়ঙ্কর অনেক মানসিক চাপের মধ্যে রয়েছেন। আমি ওদের বিরক্ত করতে চাই না। ইতিমধ্যেই অনেক লোকজন তাঁদের সঙ্গে দেখা করতে আসছেন, ফোন করছে। তাই আমার এখন ফোন করা ঠিক হবে না। এই সময়ে অন্যদের সান্ত্বনা নেওয়া যায় না। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য গোপনীয়তা প্রয়োজন। এ তো মোটেই সহজ সময় নয়। আমি মুম্বই পৌঁছালে প্রথম দেওল পরিবারের সঙ্গেই দেখা করতে যাব।

এএই মাসের শুরুতে ধর্মেন্দ্র যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন আমিশা প্যাটেল তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই বিষয়ে অভিনেত্রী বলেন, “ওটা খুব কঠিন ময় ছিল। ধর্মেন্দ্রজি অত্যন্ত গুরুতর অবস্থায় ছিলেন। শাহরুখ খান, সলমন খান বা আমি, আমরা সবাই সানির পাশে আছি এটা বোঝাতেই গিয়েছিলাম। মাত্র দশ মিনিটের জন্য গিয়েছিলাম। সানি অসম্ভব ভালবাসে বাবাকে, উনি ভাবতেই পারছিলেন না কী হতে চলেছে।”

আমিশার আরও সংযোজন, ” ফিল্ম ইন্ডাস্ট্রি  শুধু যে একজন আইকনিক অভিনেতা এবং অতি সুদর্শন পুরুষকেই হারাল তাই নয়, বরং একজন কিংবদন্তি ব্যক্তিত্বকেও হারাল। অনেকেই বিশ্বজুড়ে নাম, খ্যাতি অর্জন করেন, স্বীকৃতি পান, কিন্তু যখন আপনি এমন একটি উত্তরাধিকার রেখে যান যে মানুষ আপনাকে এক অসাধারণ মানুষ হিসেবে স্মরণ করে, তখন তা হয় এক বিশাল অর্জন। সেই কারণেই ধর্মেন্দ্রজি সকলের হৃদয়ে এক শূন্যতা রেখে গিয়েছেন।”

কালের নিয়মে বদলায়নি প্রথা, কর্মকার বাড়িতে আজও দেবীর পুজো হয় ঘটে

৩০০ বছর ধরে কুলডিহা চট্টোপাধ্যায় বাড়ির পুজোয় পুরুষরাই রাঁধেন ভোগ

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো