আবাস যোজনায় নজরদারির কাজে বাধা দিলেই গ্রেফতার, নির্দেশ মুখ্যমন্ত্রীর

জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাস যোজনার কাজে যে কোনও অনিয়ম আর বরদাস্ত করবে না রাজ্য প্রশাসন বুধবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সেই কথা ফের একবার স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, আবাস যোজনায় কারা বাড়ি পাবেন তার তালিকা ঠিক করা এবং বাড়ি তৈরি ঠিকমতো হচ্ছে কিনা তার নজরদারির কাজে বাধা দিলে প্রয়োজনে বাধাদানকারীকে গ্রেফতার করতে হবে। রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেছেন মুখ্যসচিব। এই কড়া দাওয়াইয়ের পরে আবাস যোজনার কাজে কোনও বাধা আসবে না বলেই মনে করছেন রাজ্যের প্রবীণ আমলারা।

সম্প্রতি গ্রামীণ আবাস যোজনার জন্য কেন্দ্রের কাছ থেকে ৮ হাজার ২০০ কোটি টাকা পেয়েছে রাজ্য সরকার। ১১ লক্ষ ৩৭ হাজার বাড়ি তৈরির জন্য ওই অর্থ বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের অর্থ পাওয়ার পরেই আবাস যোজনার কাজে যাতে অনিয়ম না হয় সে দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য প্রশাসন। উপভোক্তাদের তালিকা তৈরির ক্ষেত্রে যেমন তিন ধাপে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমনই বিশেষ পর্যবেক্ষক দলকেও নামানো হচ্ছে। ২১ জনের বিশেষ পর্যবেক্ষক দলে তিন জন আইএএস পদমর্যাদার আধিকারিক থাকছেন। পর্যবেক্ষক দল খতিয়ে দেখবে নবান্নের ঠিক করে দেওয়া ১৫ দফা গাইডলাইন আদৌ ঠিকঠাক ভাবে মানা হচ্ছে কি না।

এদিন আবাস যোজনা নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, ওই বৈঠকেই তিনি নির্দেশ দেন, আবাস যোজনার কাজে নজরদারিতে কেউ বাধা দিলে তাঁকে কোনও রেয়াত করা যাবে না। সোজা গ্রেফতার করা হবে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও