ম্যাট লিপস্টিক পরলেই কি ঠোঁট ফাটছে? এই ৫ টি সহজ টোটকায় ঠোঁট থাকবে মাখনের মতো নরম

Share:

নিজস্ব প্রতিনিধি: সাজগোজের ম্যাট লিপস্টিকের দাপট এখন তুঙ্গে। দীর্ঘস্থায়ী আর আভিজাত্যে ভরা এই সাজ যেকোনো সাধরণ লুককে মুহূর্তেই করে তোলে ‘স্মার্ট ‘। কিন্তু বিপত্তি বাঁধে তখনই, যখন সেই সাধের লিপস্টিক পরার কিছুক্ষণ পরেই ঠোঁটে টান ধরে, শুকিয়ে কুঁচকে যায় বা চামড়া উঠতে শুরু করে। অনেকেরই ধারণা, ম্যাট লিপস্টিক মানেই ঠোঁটের বারোটা বাজা! কিন্তু জানেন কি? দোষটা লিপস্টিকের নয় বরং আমাদের ঠোঁট চর্চার। সামান্য কিছু নিয়ম মেনে চললেই ঠোঁট না ফাটিয়েই আপনি খেতে পারেন পারফেক্ট ম্যাট ফিনিশ। কেন এমন হয়?

ম্যাট লিপস্টিকের মূল বৈশিষ্ট্য হল এতে তেলের পরিমাণ কম এবং পিগমেন্টের পরিমাণ বেশি থাকে। যার ফলে এটি অনেক্ষন টেকে। কিন্তু এই বৈশিষ্ট্যের কারণেই এটি ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা শুষে নেয়। যাঁদের ঠোঁট স্বাভাবিকের চেয়ে শুকনো, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট হয়ে দেখা দেয়।

আরও পড়ুন: Airtel আনল ধামাকা অফার, কম খরচে আনলিমিটেড কলিং আর ডেটার মজা ৭৭ দিনের জন্য

সমস্যা এড়াতে যা করবেন:
এক্সফোলিয়েশন বা স্ক্রাব: ঠোঁটের মরা চামড়া সরিয়ে তাকে নরম রাখতে সপ্তাহে অন্তত দুদিন স্ক্রাব করা মাস্ট। ঘরোয়া পদ্ধতিতে চিনি আর মধুর মিশ্রণ ব্যবহার করতে পারেন। এতে ঠোঁট মসৃণ হবে এবং লিপস্টিক সমানভাবে বসবে।

লিপ বামের ম্যাজিক: লিপস্টিক পরার ঠিক আগেই লিপ বাম লাগাবেন না। সাজ শুরুর শুরুতেই ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিন। ৫-১০ মিনিট পর টিস্যু দিয়ে আলতো করে বাড়তি বাম মুছে নিয়ে লিপস্টিক পড়ুন। এতে ঠোঁট ভেতর থেকে হাইড্রেটেড থাকবে।

লিপ প্রাইমার ব্যবহার: মেকআপের ক্ষেত্রে যেমন প্রাইমার জরুরি, ঠোঁটের জন্যও তাই। একটি ভালো লিপ প্রাইমার ঠোঁট ও লিপস্টিকের মাঝে সুরক্ষার স্তর তৈরি করে।

জল ও ডায়েট: শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকে আদ্র থাকা জরুরি। সারাদিন পর্যাপ্ত জল খান। চা কফি বা ধুমপানের নেশা ঠোঁটকে অতিরিক্ত শুষ্ক করে দেয়,তাই সেদিকে নজর রাখুন।

সঠিক লিপস্টিক ব্যবহার: এখন বাজারে অনেক নামী ব্র্যান্ডের ‘হাইড্রেটিং ম্যাট’ বা ‘ক্রিমি ম্যাট’ লিপস্টিক পাওয়া যায়। আপনার ঠোঁট যদি বেশি সেনসিটিভ হয়, তবে অতিরিক্ত ড্রাই ম্যাট এড়িয়ে চলুন।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান