জঙ্গলমহলে শিশুদের পুষ্টি পূরণ করতে উদ্যোগ নিলেন পুলিশ সুপার

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলের লোধা সম্প্রদায়ের শিশুদের পুষ্টি অভাব পুরন করতে বিশেষ উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা পুলিশ(Jhargram District Police)।জঙ্গলমহলে এক সময় পুলিশকে দেখলেই মানুষ ভয় পেত। ক্ষোভ উগরে দিত। কিন্তু বর্তমানে পুলিশের ভূমিকা কখনো শিক্ষকের রুপে,কখনো রক্তদাতা হিসেবে ।আবার কখনও কখনও দুঃস্থ মানুষদের শীতের বস্ত্র বিতরণ করতে ,কখনো সচেতন করতে এছাড়াও বাচ্চাদের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে দেখা যাচ্ছে পুলিসকে। আজ ঝাড়গ্রামের পুরাতন সাবিত্রী মন্দির সংলগ্ন ময়দানে সহায় প্রকল্পের অনুষ্ঠানের মধ্য দিয়ে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র দিলেন জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা(SP Arijit Sinha)।

এছাড়াও শিশুদের পুষ্টিজাত খাদ্য তুলে দিল ঝাড়গ্রাম পুলিশ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার(SP) অরিজিৎ সিনহা। এছাড়াও সমস্ত পুলিশ আধিকারিকরা সহ ঝাড়গাম পৌরসভার চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বলেন, এই প্রোগ্রামের মধ্যে মানুষের থেকে যদি সেই ভাবে সাড়া পাওয়া যায় তাহলে প্রতি সপ্তাহে দুবার করে এরকম কর্মসূচির আয়োজন করা হবে সমস্ত জায়গায় এবং এরই সাথে তিনি জানান যে ,কোন সমস্যার জন্য ঝাড়গাম জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে থাকবে।

এই অনুষ্ঠানকে ঘিরে আনন্দিত এলাকাবাসী, সাধারণ মানুষের ভিড় ছিল নজর কারার মত । ঝাড়গ্রাম জেলার পুলিশকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে। জঙ্গলমহলে(Jangalmahal) সেখানকার পুলিশের জনসংযোগ বাড়াতে এহেনও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন।দুষ্টুর দমন ও সৃষ্টির পালনে পুলিশের যে প্রকৃত ভূমিকা হওয়া উচিত ঝাড়গ্রাম পুলিশ বাস্তবে তার রূপ দেওয়ার চেষ্টা করছে।

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!