এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামান্য সঞ্চয় থেকেই ভবিষ্যতের জন্য বড় অঙ্কের তহবিল তৈরি করতে চান? তাহলে জীবন বিমা ও সঞ্চয়—দুইয়ের সুবিধা একসঙ্গে পাওয়া যায় এমন LIC-এর কিছু পলিসি নজরে রাখতে পারেন। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এমনই একটি LIC পলিসির হিসেব তুলে ধরা হয়েছে, যেখানে প্রতিদিন প্রায় ১৭২ টাকা করে সঞ্চয়ের মাধ্যমে মেয়াদ শেষে ২৮.৫ লক্ষ টাকার বেশি পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

কি কি সুবিধা মিলবে?

প্রতিদিন ১৭২ টাকা করে রাখলে মাসে প্রায় ৫,২০০ টাকা সঞ্চয় করা যায়। অর্থাৎ নিয়মিতভাবে এই টাকা বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে একটি বড় তহবিল গড়ে তোলার সুযোগ রয়েছে। তবে পলিসির নির্দিষ্ট প্রিমিয়াম, মেয়াদ, বয়স এবং অন্যান্য শর্তের উপর চূড়ান্ত রিটার্ন নির্ভর করবে। নির্দিষ্ট শর্ত মেনে এই পলিসিতে বিনিয়োগ করলে মেয়াদ শেষে ২৮.৫ লাখ টাকার বেশি পাওয়া যেতে পারে। LIC-এর এই ধরনের সঞ্চয়ভিত্তিক বিমা পরিকল্পনায় বিনিয়োগের পাশাপাশি জীবন বিমার কভারও পাওয়া যায়। এই LIC পলিসিতে ন্যূনতম ২ লক্ষ টাকা বেসিক সাম অ্যাশিওর্ড নেওয়া যায়। সর্বোচ্চ সাম অ্যাশিওর্ডের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সীমা রাখা হয়নি। এই পলিসি ১৩ থেকে ২৫ বছরের মেয়াদের জন্য নেওয়া যায়। তবে পলিসির মেয়াদের থেকে ৩ বছর কম সময় পর্যন্ত প্রিমিয়াম জমা দিতে হবে।

কারা নিতে পারেন?

LIC বিভিন্ন বয়স ও প্রয়োজন অনুযায়ী একাধিক বিমা ও সঞ্চয় পরিকল্পনা চালু করে থাকে। আপনার বয়স ১৮ বছর হলেই এই পলিসির সুবিধা নিতে পারেন। এই পলিসিতে সর্বোচ্চ ৫০ বছর বয়স পর্যন্ত প্রবেশ করা যায়। অন্যদিকে, ম্যাচিওরিটির সময় সর্বোচ্চ বয়স হতে হবে ৬৫ বছর। পলিসি নেওয়ার পর মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক অথবা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম জমা দেওয়ার সুযোগ রয়েছে। এই স্কিমের মাধ্যমে বড় অঙ্কের ফান্ড তৈরি করা যেতে পারে। কোনও ২৯ বছর বয়সি ব্যক্তি ১৫ লক্ষ টাকার সাম অ্যাশিওর্ড নিয়ে ২৫ বছরের জন্য এই পলিসি নিলে, ম্যাচিওরিটির সময় ডবল বোনাস-সহ তিনি ২৮.৫০ লক্ষ টাকা পেতে পারেন। 

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

হারানো ছাগল খুঁজতে গিয়ে খুলল কপাল, সোনার খনির সন্ধান পেলেন দরিদ্র কৃষক

‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক