বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষের সমস্যার কথা, অভাব অভিযোগের কথা শুনতে জনতার দরবার শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সেই দরবারে চোখে জল নিয়ে হাজির হয়েছিলেন ২ সন্তানহারা মা। সন্তানদের মৃত্যুর সঠিক তদন্তের দাবি নিয়ে এই দরবারে এসেছেন তাঁরা। মুখ্যমন্ত্রীও অসহায় মায়েদের আশ্বাস দিয়েছেন। বাঁশদ্রোণীর স্কুলে মৃত ছাত্রের মা ও বর্ধমান মেডিক্যাল কলেজের মৃত ছাত্রের মা দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।

সল্টলেকে বিজেপির দফতরে জনতার দরবারে বসেছিল মুখ্যমন্ত্রী। সেখানেই এসেছিলেন ৮ বছরের আয়ুষের মা। বাঁশদ্রোণীর  মহাঋষি বিদ্যামন্দিরের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে। ১৩ মে স্কুলে অসুস্থ বোধ করলেও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নজর দেয়নি। তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেনি। স্কুলের সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়েছিল সে। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর এসএসকেএমে ভর্তি করান পরিবারের সদস্যরা। প্রায় ১০ দিন অচৈতন্য থাকার পর ২৪ মে মৃত্যু হয় আয়ুষের। সন্তানের মৃত্যুর তদন্তের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছেন আয়ুষের মা।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর জনতার দরবারে বিচার চাইতে গিয়েছেন আরও এক সন্তানহারা মা। ২০২৪ সালে বর্ধমান মেডিক্যাল কলেজের বাইরে মৃত্যু হয়েছিল অমর্ত্য ঘোষাল নামে এক ডাক্তারি পড়ুয়ার। এই ঘটনায় সন্দীপ রায় বলে এক জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনা নিয়ে জলঘোলা কম হয়নি। অমর্ত্য থ্রেট কালচারের শিকার হয়েছিল বলে অভিযোগ পরিবারের। এবার এই ২ সন্তানহারা মা হাজির হয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। দুজনের কোলই আজ শূন্য। সন্তানের কথা ভেবে আজও চোখে জল গড়ায়। কিন্তু তাঁদের দাবি সন্তানের মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে আসুক। তাঁদের মতো আর কোনও মায়ের কোল যেন ফাঁকা না হয়। মুখ্যমন্ত্রীর কাছে দুজনেই সব কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীও সবকথা শুনে আশ্বাস দিয়েছেন।  

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল রজনীকান্তের ‘জেলার ২’, বিশ্বজুড়ে আয় ছাড়াল ২০ কোটি টাকা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস

বাবা-মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়ে সায়ানাইড মুখে পুরল একরত্তি, তারপর….

স্বস্তি! অভিজিৎ দীপক সহ তিন ককরোচ নেতাকে মুক্তি দিল আদালত

বক্সঅফিসে ঝড় তোলা অব্যাহত! ১০ দিনে ‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছুঁই ছুঁই

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষণ্ড স্বামীর

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..