উজবেকিস্তানে SCO সম্মেলনের ফাঁকে শাহবাজের সঙ্গে বৈঠকে বসতে পারেন মোদি!

আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর ওই সম্মেলন বসতে চলেছে। সম্মেলনে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী মাসে উজবেকিস্তানের (Uzbekistan) সমরখন্দে (Samarkhand) সাংহাই সহযোগিতা সংস্থার (Sanghai Cooperation Organization) সম্মেলনের ফাঁকেই পাক প্রধানমন্ত্রী (Pak Prime Minister) শাহবাজ শরিফের 9Shehbaz Sharif) সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক সূত্রে এ খবর জানা গিয়েছে। মোদি-শাহবাজের  মধ্যে বৈঠকে ফের দুই দেশের মধ্যে বন্ধ হয়ে যাওয়া বাণিজ্য শুরুর পাশাপাশি রেল পরিষেবা চালু নিয়েও কথা হতে পারে।  আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর ওই সম্মেলন বসতে চলেছে। সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি চিনফিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও তাজিখস্তান, উজবেকিস্তান, কিরঘিজস্তানের রাষ্ট্রপ্রধানদের যোগ দেওয়ার কথা।

ইমরান খানকে সরিয়ে পাক প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরে শাহবাজ শরিফকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দায়িত্ব দেওয়ার পরে দুই দেশের মধ্যে থাকা অমীমাংসিত বিষয়গুলির সমাধানে মোদির সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছিলেন পাক প্রধানমন্ত্রী। যদিও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ সহ বেশ কয়েকটি ইস্যুতে শরিফের বিতর্কিত বয়ানে যথেষ্টই ক্ষুব্ধ নয়াদিল্লি। জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া বন্ধ না হলে ইসলামাবাদের সঙ্গে কোনও রকম আলোচনার টেবিলে বসা হবে না বলে কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি।

দেশ ভাগের পরেই ভারত ও পাকিস্তানের মধ্যে ঠাণ্ডা লড়াই শুরু। মাঝে সম্পর্কের শীতলতা কিছুটা দূর হলেও ২০১৬ সালে পঞ্জাবের পাঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে জঙ্গি হামলার পরে সম্পর্কের অবনতি ঘটে। পরে উরিতে সেনা শিবিরে হামলার ঘটনায় দু’দেশের সম্পর্ক তলানিতে গিয়ে দাঁড়ায়। ২০১৯ সালে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পরে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন এবং রেল পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছিলেন ত‍ৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Former Pak Minister Imran Khan)।

কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের চার সদস্য খুন? প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল জঙ্গলমহলের ‘অন্নপূর্ণা’দের

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার পূর্বে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত