৬ জনের পুরুষের সঙ্গে ছিল সম্পর্ক, ৬২ বছরে বিয়ে করতে চান এই অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিনোদন জগতে অতি পরিচিত মুখ কুনিকা সদানন্দ। অভিনেত্রীর পাশাপাশি তিনি এখন একজন আইনজীবীও। বিগ বস ১৯ তার ক্যারিয়ারকে অন্য মোড়ে নিয়ে গিয়েছে। কুনিকা তাঁর ব্যক্তিগত জীবনের জন্যও খবরের শিরোনামে থাকেন। কুমার শানুর সঙ্গে তার সম্পর্ক কারও অজানা নয়। তবে ৬২ বছর বয়সে এসেও বিয়ে করার ইচ্ছার কথা জানিয়েছেন এই অভিনেত্রী । তিনি এখনও ভালোবাসার মানুষের সন্ধান করছেন বলেই জানিয়েছেন।

জানিয়ে রাখা ভালো, বিগ বসে কুনিকা সদানন্দকে প্রায়শই তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে। তারপর আবারও তিনি তাঁর সম্পর্ক নিয়ে বড় মন্তব্য করেছেন। ফিল্মিগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার দুটি লিভ-ইন সম্পর্ক, দুটি বিয়ে এবং দুটি স্বল্পমেয়াদী সম্পর্ক ছিল।” কুনিকা বলেন, “আমাদের সমাজে এই বিলাসিতা শুধুমাত্র নারীদেরই দেওয়া হয়। কিন্তু আমাদেরও এটি করার অধিকার আছে।” তিনি একবার বলেছিলেন, “আমি এখনও ভালোবাসার জন্য প্রস্তুত, কিন্তু আমার শুধু একটি দৃঢ় প্রতিশ্রুতি প্রয়োজন।” অভিনেত্রী এটাও জানিয়েছেন, যেদিন তিনি তাঁর পছন্দের মনের মানুষকে খুঁজে পাবেন, সেদিন তিনি সংসার পাততে দেরি করবেন না।

এটা কারও অজানা নয় যে, কুনিকা সদানন্দ এবং গায়ক কুমার সানু একসময় গভীর সম্পর্কে ছিলেন এবং কুনিকা বেশ কয়েক বছর তাঁর সঙ্গে লিভ-ইন সম্পর্কেও ছিলেন। বিগ বসে কুনিকা জানান, তিনি একজন বিবাহিত পুরুষের প্রেমে পড়েছিলেন, কিন্তু প্রতারিত হন। লিভ-ইন সম্পর্কে জড়ানোর আগে কুনিকার দুবার বিয়ে হয়েছিল, কিন্তু সেই সম্পর্কগুলো সফল হয়নি। তাঁর দুই সন্তানও রয়েছে, অরিহন্ত কোঠারি এবং অয়ন লাল। কুনিকার মতে, দুই ছেলের অভিভাবকত্ব পেতে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছিল। একক মা হিসেবে তাদের বড় করতে গিয়ে তিনি নানা সমস্যার সম্মুখীন হন, কিন্তু প্রতিটি বাধা তিনি অতিক্রম করেন। ৬২ বছর বয়সে তিনি আবার সংসার শুরু করতে চান এবং এ কথা তিনি খোলাখুলিভাবেই বলছেন। এই বয়সে তাঁর নিজের মতো করে ভাবাটা কোনো খারাপ ব্যাপার নয়।

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি