দ্বিতীয় দফার ভোটের আগে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি : দ্বিতীয় দফার নির্বাচনের আগে অশান্ত ভাঙর। একাধিক জায়গায় উদ্ধার হচ্ছে বোমা। তারমধ্যেই শওকত মোল্লার ঘনিষ্ট অহিদুল ইসলামকে গ্রেফতার করল এনআইএ। গণপিটুনি খেয়ে শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। রবিবার সকালেই তাঁকে গ্রেফতার করল এনআইএ।

ভোট ঘোষণার পর ভাঙড়ের বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়েছিল অহিদুল ইসলামের। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন কয়েকজন। তারপর থেকেই খোঁজ মিলছিল না অহিদুলের। পুলিশ তদন্ত শুরু করলেও পরে এনআইএ এই ঘটনার তদন্তের দায়িত্ব নেয়। দীর্ঘদিন পরে শনিবার এলাকায় ফিরেছিলেন অহিদুল। ভাঙড় ২ ব্লকের চালতাবেড়িয়া এলাকায় তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। জখম অবস্থায় তাঁকে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাতভোর চিকিৎসা চলেছে তাঁর। রবিবার সকাল হতেই তাঁকে গ্রেফতার করল এনআইএ। বিস্ফোরণের ঘটনায় আগেই ৩ জনকে গ্রেফতার করেছিল এনআইএ। মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল অহিদুলের নাম। কিন্তু তাঁর হদিশ মিলছিল না। অবশেষে হাসপাতাল থেকেই তাঁকে গ্রেফতার করেছে এনআইএ।

বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে তাঁর যোগাযোগ কতটা, আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কিনা জানতে তৎপর এনআইএ। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রক্তাক্ত অবস্থায় শনিবার রাতে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছিল পুলিশ।

অন্যদিকে, শনিবারের পরে রবিবারও ভাঙড়ে উদ্ধার তাজা বোমা। এক কথায় বলা যায়, ভাঙড় রয়েছে ভাঙড়েই। নির্বাচনের বাকি আর মাত্র ২দিন। বুধবার রয়েছে ভোট। তার আগে পর পর ২ দিন তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ভাঙড় থেকে উদ্ধার হয়েছিল ১০০টি তাজা বোমা। রবিবার সকালে উদ্ধার হল ৯টি বোমা। 

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…