‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার পূর্বে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি:  গণেশ পুজোকে ঘিরে ভক্তির আবেগে ভাসছিল মুম্বই। প্রিয়  দেবতাকে স্বাগত জানাতে রাস্তায় নেমেছিলেন অসংখ্য মানুষ। চারপাশে ছিল উৎসবের আবহ, ভক্তদের উচ্ছ্বাস, আর বাপ্পাকে ঘিরে প্রার্থনা। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই আনন্দ বদলে যায় শোকের আবহে। ২২ ফুটের বিশাল গণেশমূর্তি আচমকাই ভেঙে পড়ে। প্রাণ হারান দু’জন, আহত হন আরও পাঁচজন। তাঁদের মধ্যে ছিল দুই শিশুও। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, মর্মান্তিক দুর্ঘটনার কিছু আগে গণেশমূর্তির গলা থেকে একটি মালা আচমকাই খুলে নীচে পড়ে যায়। সেই দৃশ্য নিয়েই এখন আবেগপ্রবণ হয়ে পড়েছেন বহু ভক্ত। কারও মনে প্রশ্ন জেগেছে, ‘বাপ্পা কি তবে আগেই কোনও অশনি সংকেত দিয়েছিলেন?’

ভিডিওটি ঘিরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে ঈশ্বরের ইঙ্গিত হিসেবে দেখছেন, কেউ আবার বলছেন, এমন ঘটনার সঙ্গে অলৌকিক ব্যাখ্যা জুড়ে না দিয়ে বাস্তব কারণ খুঁজে দেখা উচিত। এমনকি  ঘটনাটি নিয়ে গুজব বা যাচাই না-করা তথ্য ছড়িয়ে না দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

 

View this post on Instagram

 

উল্লেখ্য, শনিবার (২২ অগস্ট) রাতে দক্ষিণ মুম্বইয়ে ভূলেশ্বর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রাত প্রায় ৯টা ৫১ মিনিট নাগাদ জয় আম্বে চৌকের কাছে কবুতরখানা এলাকার বালারাম মার্চেন্ট রোড দিয়ে ‘ভূলেশ্বরচা রাজা’-র আগমনের শোভাযাত্রা চলছিল। সেই সময় ২২ ফুটেরও বেশি উচ্চতার বিশাল গণেশমূর্তি বহনকারী কাঠামোটি আচমকা ভারসাম্য হারিয়ে উল্টে যায়। কাঠামোর নীচে চাপা পড়েন শোভাযাত্রায় উপস্থিত কয়েকজন। দুর্ঘটনায় সঙ্কেত নেভশে (৩৩) এবং ব্রিজেশ হেমন্ত যোশী (৩০)-র মৃত্যু হয়েছে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে রয়েছেন ৩৮ বছরের বৈভব, ২৫ বছরের পবন চৌরাসিয়া এবং ২৬ বছরের কুণাল কাশিদ। এছাড়াও পাঁচ বছরের লাবণ্য গানের এবং সাত বছরের দিব্যা গানের নামে দুই শিশুকন্যাও আহত হয়েছে। প্রশাসন জানিয়েছে, পাঁচ আহতের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় মুম্বই ফায়ার ব্রিগেড, মুম্বই পুলিশ, ট্রাফিক পুলিশ, পুরসভার কর্মী এবং ১০৮ অ্যাম্বুল্যান্স পরিষেবার কর্মীরা। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। 

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

হারানো ছাগল খুঁজতে গিয়ে খুলল কপাল, সোনার খনির সন্ধান পেলেন দরিদ্র কৃষক

‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

চোখের সামনে খুন হয়েছিল মা, কিশোর ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন খুনির

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ধর্ম আলাদা! একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুই বন্ধুর দেহ, কোথায় ঘটল?

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

‘বুকের পাটা থাকলে SIR-এ বাদ যাওয়া ভোটারের নাম তুলুন,’ কমিশনকে চ্যালেঞ্জ মমতার

মেট্রোর কাজের জন্য খালি করতে হবে বিধান মার্কেট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ