Breaking চার পুরনিগমের ভোট পিছিয়ে ১২ ফেব্রুয়ারি

রাজ্যের চারটি পুরনিগমের ভোট ৩ সপ্তাহ পিছিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। শনিবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ওই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এদিন সকালেই রাজ্য সরকারের তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় ভোট পিছিয়ে দিলে তাঁরা কোনওরকম আপত্তি জানাবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের চারটি পুরনিগমের ভোট হওয়ার কথা ছিল আগামী ২২ জানুয়ারি। কিন্তু কোভিড আবহে সেই ভোটকেই শেষে ৩ সপ্তাহ পিছিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। শনিবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ওই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এদিন সকালেই রাজ্য সরকারের তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় ভোট পিছিয়ে দিলে তাঁরা কোনওরকম আপত্তি জানাবে না। সেই চিঠি কমিশনের হাতে আসার পর থেকেই মনে করা হচ্ছিল ভোট পিছোনোর ঘোষণা এদিনই করে দিতে পারে কমিশন। সেই মতোই এদিন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দিল। 

এদিন রাজ্য নির্বাচন কমিশনের তরফে সেখানকার সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য জানিয়েছেন, ‘ভোট পিছিয়ে গেলেও নতুন করে কোনও মনোনয়ন দাখিল করা যাবে না। তবে কমিশন যে সব বিধিনিষেধ জারি করেছে সেই সব বলবৎ থাকছে এবং সেসব মেনে প্রচার করা যাবে। তবে ১২ ফেব্রুয়ারির ৭২ ঘন্টা আগে সেই প্রচার বন্ধ করে দিতে হবে। আদালতকে সম্মান জানিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে ভোট পিছিয়ে যাওয়ায় ভোট গণনার দিনও পিছিয়ে যাচ্ছে। ভোট গণনার নতুন দিন এখনও ঠিক হয়নি। ঠিক হলে তা জানিয়ে দেওয়া হবে। ২২ জানুয়ারির ভোট পিছিয়ে গেলেও আগামী ২৭ ফেব্রুয়ারি যে পুরনির্বাচন রয়েছে রাজ্যের ১০৮টি পুরসভায় তা ওইদিনই অনুষ্ঠিত হবে।’ কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি ও বামদলগুলি। উল্লেখ্য এরাই বার বার দাবি তুলে যাচ্ছিল ভোট পিছোনোর জন্য। কোভিডের বাড়াবাড়িকে সেই দাবির পিছনে থাকা কারন হিসাবে তুলে ধরা হলেও আদতে এরা প্রচার করার লোকও পাচ্ছে না। তার জেরে দুই শিবিরই পুরভোটে সেভাবে প্রচার করতে পারেনি। এখন কমিশন ভোট পিছিয়ে দেওয়ায় তাঁরা প্রচারের জন্য বাড়তি কিছুটা সময় পেয়ে গেল। যদিও তাতে লাভের লাভ কিছু হবে কিনা তা নিয়ে দুই শিবিরেই প্রশ্ন উঠে গিয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা