প্রয়াত সাংসদ সৌগত রায়ের স্ত্রী ডলি রায়

স্ত্রীকে হারালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শুক্রবার সকালে প্রয়াত হয়েছেন তাঁর স্ত্রী ডলি রায়। তাঁর প্রয়াণে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রী বিয়োগ ঘটল তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়ের(Sougata Roy)। তাঁর স্ত্রী ডলি রায়(Dolly Roy) শুক্রবার সকালে কলকাতার অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরেই দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন তিনি। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এখন তাঁর দেহ হাসপাতালেই রয়েছে। বেলার দিকে তা লেক গার্ডেন্স নিয়ে যাওয়া হবে। সৌগত রায় স্ত্রীর পরিবারের লোকজন দিল্লিতে থাকেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনে পিস ওয়ার্ল্ডে তাঁর দেহ রাখা হবে। ডলির প্রয়াণের পরে সৌগত রায়কে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি সৌগতবাবুর সঙ্গে কথা বলেন ও তাঁকে সমবেদনা জানান।

ডলি রায় ছিলেন চা টেস্টার। তিনি ডলি’স টি নামে একটি প্রতিষ্ঠানও খুলেছিলেন। চায়ের বিক্রি কিভাবে বাড়ানো যায় তার ওপর তিনি একাধিক গবেষণা করেছিলেন। পেশাগত জীবনে চা স্বাদ বিশেষজ্ঞ থাকলেও ডলিকে কোনওদিন স্বামীর পাশে সক্রীয় রাজনীতিতে দেখা যায়নি। তবে স্বামীর রাজনৈতিক কার্যকলাপে সব সময় উৎসাহ জুগিয়ে গিয়েছেন তিনি। দমদমের তৃণমূল সাংসদ সৌগতর সঙ্গেই লেক গার্ডেন্সের বাসভবনে থাকতেন তিনি। সেখানেই এদিন বেলার দিকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে। গত মার্চ মাসের শেষ দিকে ডলি রায় গুরুতর অসুস্থ হওয়ায় তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সেই সময় আবার সৌগতবাবু ছিলেন দিল্লিতে। তড়িঘড়ি তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। যদিও শেষরক্ষা হল না।

ভিক্ষার ছলে মোবাইল চুরি! কাঁকসায় পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং, উদ্ধার ডজনখানেক মোবাইল

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক