৫০তম জন্মদিন উদযাপনে মাতলেন অর্জুন রামপাল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল(Arjun Rampal)। গত শনিবার নিজের ৫০ তম জন্মদিন পালন করেন অর্জুন। তাঁর জন্মদিন (Birthday) উপলক্ষ্যে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন অর্জুনের প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন ও গ্যাব্রিয়েলার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। সম্প্রতি অর্জুন রামপালের প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডস নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অভিনেতার জন্মদিনের অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করেন। মুহূর্তে সেই সকল ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। জনপ্রিয় জুটিকে একসঙ্গে দেখে উচ্ছসিত হয়ে ওঠেন অর্জুন রাম্পালের বন্ধুরা।

ভাইরাল হওয়া ছবি গুলিতে দেখা গিয়েছে আরব সাগরের বুকে একটি প্রোমোদ তরীতে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে পার্টিতে মেতেছেন অর্জুন রামপাল ও তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডস। বন্ধুদের সঙ্গে পার্টিতে অর্জুনকে নাচ করতেও দেখা গিয়েছে।

এই অনুষ্ঠানের থিম রঙ ছিল সাদা। অনুষ্ঠানে সাদা রঙের টি শার্ট এবং প্যান্ট পরেছিলেন অভিনেতা। অন্যদিকে গ্যাব্রিয়েলার পরণে ছিল সবুজ রঙের কাটআউট আউটফিট। এর সঙ্গে নিজের চুল খুলে রেখেছিলেন গ্যাব্রিয়েলা। অর্জুনকে গ্যাব্রিয়েলার কোমর জড়িয়ে ধরে ছবি তুলতেও দেখা গিয়েছে।

এছাড়াও একটি গ্রুপ ছবি পোস্ট করেছেন গ্যাব্রিয়েলা যেখানে অর্জুনকে তাঁর বন্ধুদের সঙ্গে দাড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত ২০১৮ সালে দুজনের কমন বন্ধুর মাধ্যমে প্রথমবার সাক্ষাত হয় অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডসের। এরপর ২০১৯ সালে অরিক রামপাল নামে তাদের এক ছেলে হয়।

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল