৩ জুলাই থেকে শুরু অমরনাথ যাত্রা, কেমন থাকবে নিরাপত্তা? দেখে নিন এক ঝলকে

কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে পবিত্র অমরনাথ যাত্রা। পবিত্র অমরনাথ যাত্রা শুরু হওয়ার আগে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কড়া প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। অনন্তনাগে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ মহড়ায় জঙ্গি হামলা প্রতিরোধ, ভিড় নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি শুরু হয়েছে ।

Share:

মহড়ায় গ্রেনেড হামলা, জঙ্গি অনুপ্রবেশ, ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং জরুরি উদ্ধার অভিযানের মতো একাধিক পরিস্থিতির অনুকরণ করা হয়। নিরাপত্তাকর্মীরা কীভাবে দ্রুত পরিস্থিতি সামাল দেবেন, তারই অনুশীলন চলে। 

পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী, দমকল, স্বাস্থ্য দফতর এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরাও এই মহড়ায় অংশ নেন। বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় কতটা কার্যকর, তাও খতিয়ে দেখা হয়।

যাত্রাপথে কোনও সন্ত্রাসবাদী হামলা বা বড় ধরনের দুর্ঘটনা ঘটলে কীভাবে দ্রুত এলাকা নিরাপদ করা হবে এবং ভক্তদের সরিয়ে নিয়ে যাওয়া হবে, তারও মহড়া দেওয়া হয়।

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, অমরনাথ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও মহড়া চালানো হবে।

আগামী ৩ জুলাই অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। লক্ষাধিক পুণ্যার্থীর আগমনের কথা মাথায় রেখে গোটা যাত্রাপথে নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম