প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইআইসিএমএ ২০২৬ মেলায় গ্লোবাল আনভেইলের আগেই বহুল প্রতীক্ষিত Xpulse 421 অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের প্রথম অফিসিয়াল টিজার প্রকাশ করল Hero MotoCorp। লাদাখের দুর্গম রাস্তায় বাইকটি চালানোর একটি ভিডিও টিজার হিসেবে শেয়ার করে কোম্পানিটি জানিয়েছে যে, বড় ইঞ্জিনের এই ADV বাইকের জন্য দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

ইঞ্জিন এবং পারফরম্যান্স

বাইকটিতে রয়েছে সম্পূর্ণ নতুন ৪২১ সিসি, লিকুইড-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন।এই নতুন মোটরটি থেকে প্রায় ৪৭ বিএইচপি (bhp) পাওয়ার পাওয়া যেতে পারে।স্মুথ রাইডিংয়ের জন্য ইঞ্জিনটি একটি ৬-স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত থাকবে।অফ-রোডিংয়ের ধকল সামলানোর জন্য এটি তৈরি করা হয়েছে শক্তিশালী স্টিল ট্রেলিস ফ্রেমের ওপর।এতে দেওয়া হয়েছে লং-ট্রাভেল সাসপেনশন সেটআপ, যার সামনে রয়েছে ইনভার্টেড ফর্ক এবং পেছনে মোনোশর্ক। অফ-রোডের জন্য উপযুক্ত ২১-ইঞ্চি ফ্রন্ট এবং ১৮-ইঞ্চি রিয়ার স্পোক-হুইল সেটআপ দেখা গেছে বাইকটিতে।সুরক্ষার জন্য বাইকটির দুই চাকাতেই থাকছে ডিস্ক ব্রেক।

কত টাকায় মিলবে এই বাইক?

সম্প্রতি লাদাখের উচ্চ-উচ্চতার কঠিন পরিস্থিতিতে এই মোটরসাইকেলটির টেস্টিং চলতে দেখা গেছে। বাইকটির পারফরম্যান্স নিখুঁত করতে হিরো মোটোস্পোর্টসের নামী অ্যাথলিট এবং ডাকার র‍্যালির অভিজ্ঞ রাইডার রস ব্রাঞ্চ ও নাচো কর্নেজো নিজে এটি চালিয়ে পরীক্ষা করেছেন।হিরো এক্সপালজ ৪২১ বাইকটি ২০২৭ সালের শুরুর দিকে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে, যার সম্ভাব্য এক্স-শোরুম দাম শুরু হতে পারে ২,৪০,০০০ টাকা থেকে। বাজারে আসার পর এটি Royal Enfield Himalayan 450 এবং KTM 390 Adventure-এর মতো জনপ্রিয় বাইকগুলোকে সরাসরি টেক্কা দেবে।

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা