শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকালে বুকে ভারী ভাব অনুভব করাকে অবহেলা করা উচিত নয়!  বিশেষজ্ঞদের মতে,এই লক্ষণটি অ্যাকিউট করোনারি সিন্ড্রোম (ACS)-এর পূর্বাবাস হতে পারে। হৃদপিণ্ডে রক্তপ্রবাহ হঠাৎ কমে গেলে এই পরিস্থিতি তৈরি হয়, যা সঠিক সময়ে চিকিৎসা না করালে মারাত্মক হার্ট অ্যাটাকের রূপ নিতে পারে।

শীতকালে হৃদরোগের ঝুঁকি বাড়ার কারণ                               

রক্তনালী সঙ্কোচন

অতিরিক্ত ঠান্ডার কারণে শরীরের রক্তনালীগুলো সঙ্কুচিত হয়ে পড়ে, ফলে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় এবং রক্তচাপ বৃদ্ধি পায়। এছাড়া ঠান্ডা আবহাওয়ায় রক্ত জমাট বাঁধার প্রবণতা বেড়ে যায়, যা আগে থেকেই সরু হয়ে থাকা ধমনীতে ব্লকেজ তৈরি করতে পারে।

উচ্চ ঝুঁকিপূর্ণ শ্রেণী

 বয়স্ক মানুষ এবং যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা বা আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছেন, শীতকালে তাদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।

কেন হয়?

বুকে প্রচণ্ড চাপ, মোচড় বা ভারী ভাব অনুভব করা যা বেশ কয়েক মিনিট স্থায়ী হয়। বুকের ব্যথা বাম হাত, কাঁধ, ঘাড়, চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়া।শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম বের হওয়া, মাথা ঘোরা এবং বমি বমি ভাব। অল্প পরিশ্রমেই অতিরিক্ত ক্লান্তি অনুভব করা এই জরুরি লক্ষণসমূহ যা এড়িয়ে যাওয়া ভুল হবে।শীতের সকালে হঠাৎ কোনো অতিরিক্ত পরিশ্রম বা ভারী ব্যায়াম করবেন না, সাধারণ ও মাঝারি মানের শারীরিক কসরত করুন। ডাক্তারদের মতে, ইসিজি (ECG), রক্ত পরীক্ষা এবং এনজিওগ্রামের মাধ্যমে এই রোগ নির্ণয় করা হয়। লক্ষণ দেখা মাত্রই দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যেতে পারলে হার্টের স্থায়ী ক্ষতি এড়ানো এবং জীবন বাঁচানো সম্ভব।

 

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা