ছেলে থেকে মেয়ে হয়ে ওঠার লড়াইয়ে ভয়াবহ অভিজ্ঞতা! যা জানালেন ভারতীয় এই ক্রিকেট তারকা

একসময় ক্রিকেটের মাঠে আরিয়ান বাঙ্গার নামে পরিচিত ছিলেন। আজ তিনি অনায়া বাঙ্গার। নিজের লিঙ্গপরিচয় প্রকাশ করে নতুন জীবন শুরু করেছেন। কিন্তু সেই পথ মোটেই সহজ ছিল না। সামাজিক কটাক্ষ থেকে শুরু করে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ-নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অনায়া।

Share:

নিজের লিঙ্গপরিচয়ের কথা প্রকাশ্যে জানানোর পর পরিচিতদের অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন বলে দাবি অনায়ার। তাঁর অভিযোগ, এরপর তাঁকে নানা কটূক্তির মুখে পড়তে হয়। অনেকেই তাঁর সঙ্গে অস্বাভাবিক আচরণ করতেন। ধীরে ধীরে নিজেকে একা মনে হতে শুরু করে তাঁর।

এক সাক্ষাৎকারে অনায়া জানান, এক অনুষ্ঠানে এক আত্মীয় তাঁর শরীরের ব্যক্তিগত অংশের দিকে তাকানোর চেষ্টা করেছিলেন। ঘটনায় তিনি অত্যন্ত অস্বস্তিতে পড়েন। এমনকী এক বন্ধুও তাঁর শরীর স্পর্শ করে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ অনায়ার।

নিজের জীবনযাত্রার কথা বলতে গিয়ে অনায়া জানান, দীর্ঘদিন ধরে তাঁর মন ও শরীরের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছিল। সেই পরিস্থিতি থেকেই নিজের পছন্দের পরিচয়ে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন তিনি।

নথিতে নাম ও ছবি পরিবর্তনের জন্য সরকারি হাসপাতালে যেতে হয়েছিল অনায়াকে। তাঁর দাবি, সেখানে চিকিৎসকদের একটি প্যানেলের সামনে তাঁকে শারীরিক পরীক্ষার মুখোমুখি হতে হয়। অনায়ার অভিযোগ, পুরুষ চিকিৎসকদের উপস্থিতি নিয়ে আপত্তি জানালেও তাঁকে বলা হয়েছিল, পরিচয় যাচাইয়ের জন্য তাঁদের উপস্থিতি প্রয়োজন।

অনায়ার দাবি, তাঁকে শরীরের বিভিন্ন অংশ দেখাতে বলা হয়েছিল। তাঁর বক্তব্য, ওই ঘটনার সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। নিজের ব্যক্তিগত গোপনীয়তা এভাবে লঙ্ঘিত হওয়ায় গভীরভাবে আঘাত পান তিনি।

ঘটনার কথা প্রকাশ্যে আনেন অনায়া হাসপাতালের অভিজ্ঞতার কথা পরে ভিডিয়োর মাধ্যমে প্রকাশ করেন অনায়া। তাঁর দাবি, ঘটনার পর তিনি জানতে পারেন, তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছিল তা আইনসঙ্গত কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি।

অনায়ার সবচেয়ে বড় সমস্যা সরকারি নথি। তাঁর দাবি, এখনও বেশ কিছু নথিতে পুরনো ছবি এবং ‘আরিয়ান বাঙ্গার’ নাম রয়েছে। ফলে বিভিন্ন জায়গায় গেলে পরিচয় নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। এই পরিস্থিতিতে বাইরে বেরোতেও ভয় পান অনায়া। নতুন পরিচয়ে স্বাভাবিক জীবনই এখন তাঁর সবচেয়ে বড় লড়াই।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯