দক্ষিণী অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, বিজয়ের উত্থানের গল্প

Share:

অভিনেতা থেকে নেতা হওয়া দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি সম্পর্কে যত জানা যায় ততই অবাক হতে হয়। দক্ষিণী সিনেমা জগতে দাপিয়ে কাজ করার পর রাজনীতিতে প্রথম পা দিয়েই হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এই লড়াই সহজ ছিল না। শুরু থেকেই ছিল নানা ওঠাপড়া। জেনে নিন অভিনেতা থেকে বিজয়ের নেতা হয়ে ওঠার গল্প।

বিজয়ের জন্ম ১৯৭৪ সালের ২২ জুন। তাঁর পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। খুব ছোটবেলাতেই সিনেমায় অভিনয় শুরু করেন বিজয়। শিশুশিল্পী হিসেবেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন। বিজয়ের বাবাও ছিলেন জনপ্রিয় পরিচালক। বাবার হাত ধরেই সিনেমা জগতে প্রবেশ তাঁর।

কবে সিনেমায় আত্মপ্রকাশ?

১৯৯২ সালে আত্মপ্রকাশের পর রোমান্টিক সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু। পরবর্তীতে অ্যাকশনধর্মী সিনেমা ঘিল্লি, থুপ্পাক্কি, মর্শাল ও লিও-এর মাধ্যমে তিনি তামিল সিনেমার অন্যতম সুপারস্টার হয়ে ওঠেন। তুমুল জনপ্রিয়তা পেয়েই ভক্তদের কাছে তিনি পরিচিত হন “থালাপতি” নামে।

বোনের প্রতি দাদার ভালোবাসা

বিজয় তার ছোট বোন বিদিয়াকে খুব ভালোবাসতেন। মাত্র দুই বছর বয়সে অসুস্থতার কারণে বিদ্যা মারা যাওয়ার পর বিজয় মানসিকভাবে ভেঙে পড়েন। তার বোনের স্মৃতি হৃদয়ে রাখতে তিনি যে গাড়িটি ব্যবহার করতেন, সেটির নম্বর ছিল '০২৭৭', যা তার বোনের জন্মতারিখ। তাছাড়া বিজয় তার প্রযোজনা সংস্থার নাম রেখেছিলেন ভিভি প্রোডাকশনস। নামটি বিজয় এবং বিদ্যা উভয়ের নাম মিলিয়ে রাখা হয়েছিল।

অনুরাগীর সঙ্গে প্রেম থেকে বিয়ে

বিজয়ের অভিনয়ের একনিষ্ঠ অনুরাগী ছিলেন সঙ্গীতা সোরনালিঙ্গম। তিনি এক শিল্পপতির কন্যা ছিলেন। ‘পুবে উনাক্কাগা’ ছবির সাফল্যের পর বিজয়ের সঙ্গে দেখা করতে সুদূর লন্ডন থেকে চেন্নাই এসেছিলেন। প্রথম দেখাতেই প্রেম। তারপর বিয়ে। দীর্ঘ ২৭ বছরের সংসারের পর চেন্নাইয়ের চেঙ্গলপট্টুর পরিবার আদালতে আইনি বিচ্ছেদের আবেদন জানিয়েছেন সঙ্গীতা।

অভিনেতা থেকে নেতা হয়ে ওঠা

কেবল রুপোলি পর্দার নায়ক হয়ে থাকতে চাননি বিজয়। বাস্তব জীবনেও মানুষের পাশে দাঁড়াতে শুরু করেন তিনি। দুঃস্থদের সাহায্য করা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া এবং সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হয় তাঁর। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ভালোবাসাই তাঁকে রাজনীতির পথে নিয়ে আসে। জনসেবার লক্ষ্য নিয়ে তিনি নতুন রাজনৈতিক দল গঠন করেন । সদ্য সমাপ্ত তামিলনাড়ুর নির্বাচনে নিজেকে প্রমাণ করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

‘আপনারা লেসবিয়ান নাকি?’ সুরজের সঙ্গে মৌনির বিবাহবিচ্ছেদ হতেই ট্রোলড দিশা

‘বলিউডে বাবার বকেয়া ছিল ১.২৭ কোটি টাকা, আমরা এক পয়সাও পাইনি’, দাবি আমজাদের ছেলের

‘গোলমাল ৫’-এর জন্যে অজয়ের থেকেও বেশি পারিশ্রমিক পাচ্ছেন অক্ষয়!

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর

বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে মৌসুমি বায়ু

শ্রেয়স নন, ভারতের টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে কাকে পছন্দ রবি শাস্ত্রীর