‘বলিউডে বাবার বকেয়া ছিল ১.২৭ কোটি টাকা, আমরা এক পয়সাও পাইনি’, দাবি আমজাদের ছেলের

চলচ্চিত্র জগতের বিভিন্ন প্রযোজকদের কাছে আজও প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাক বকেয়া পাবনে আমজাদ খান, দাবি ছেলে শাদাব খানের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের ‘গব্বর সিং’ হিসেবে পরিচিত আমজাদ খান। ভারতীয় ইতিহাসে ‘খলনায়ক’ হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন তিনি। পর্দায় তাঁর অভিনয় আজও ভয় দেখায় সিনেপ্রেমীদের। কিন্তু বাস্তব জীবনে অত্যন্ত দয়ালু ও পরোপকারী মানুষ ছিলেন আমজাদ খান। ১৯৯২ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আমজাদ খান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৫১ বছর। তাঁর অকালমৃত্যু বলিউডের কাছে বড় ধাক্কা। কিন্তু জানেন কী, আজও বলিউড তাঁর কাছে ঋণী। কারণ আমজাদ যখন মারা যান, তখন চলচ্চিত্র জগতের বিভিন্ন প্রযোজকদের কাছে তাঁর পাওনা ছিল প্রায় ১ কোটি ২৭ লক্ষ টাকা। তাঁর পরিবারের চরম বিপদের দিনেও সেই টাকা কেউ মেটাতে আসেননি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডেরই এই অন্ধকার দিকটি সামনে আনলেন আমজাদের ছেলে শাদাব খান।

উল্লেখ্য, ২০০০-এর দশকের শুরু পর্যন্ত হিন্দি চলচ্চিত্র শিল্পের অর্থের উপর আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র আধিপত্য ছিল। ছবি সফলের পর অনেক প্রযোজক, পরিচালক ও অভিনেতার কাছে গ্যাংস্টার দের ফোন আসত। এবং তাঁদের কাছে কোটি কোটি টাকা দাবি করা হত, টাকা না দিলেই হুমকি দেওয়া হত। কিন্তু এও জানা যায়, একটি ছবি তৈরির জন্যে আন্ডারওয়ার্ল্ড থেকে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করা হত। তেমনি ১৯৯২ সালে আমজাদের মৃত্যুর কিছুদিন পরে আন্ডারওয়ার্ল্ড থেকে তাঁর পরিবারকে ফোন করা হয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে ফোনে তাঁদের কাছে কোনও টাকা চাওয়া হয়নি। বরং বলিউড থেকে আমজাদের বকেয়া টাকা ফিরিয়ে দেওয়ার সাহায্যের জন্যে ফোন করা হয়েছিল। কারণ অনেকের থেকেই আমজাদ তাঁর পারিশ্রমিকের টাকা পেতেন।

সম্প্রতি সাক্ষাৎকারে আমজাদের ছেলে শাদাব খান জানিয়েছেন, ‘আমার বাবা বলিউড থেকে প্রায় ১.২৭ কোটি টাকা এখনও পান। সেই সময়ে অভিনেতারা ‘ল্যাব লেটার’ পেতেন, যেগুলি ছিল তাঁদের প্রাপ্য টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে প্রযোজকের চিঠি। আমার বাবা যখন মারা যান, তখনও আমাদের কাছে এমন একটি চিঠি এসেছিল। যেখানে বলা হয়েছিল যে তাঁর সিনেমার জন্য মোট বকেয়া টাকার পরিমাণ ১.২৭ কোটি টাকা। সেই টাকা এখনও আমরা পাইনি। আর এখন সেই টাকা অনেক বড় অঙ্কের হয়ে গিয়েছে। এমন অনেক চলচ্চিত্র নির্মাতা ছিলেন যাদের সঙ্গে আমার বাবার ভাল বোঝাপড়া ছিল, কিন্তু কঠিন সময়ে তাঁরাও আমার বাবার অর্থ পরিশোধ করতে এগিয়ে আসেননি। বাবা জীবিত থাকতেও অনেকে তাঁকে সরাসরি জানিয়ে দিয়েছিলেন, টাকা দিতে পারবেন না। তবে আমার বাবা সবাইকে মাফ করে দিয়েছিলেন। বাবার মৃত্যুর পর আমরাও কেউ সেই টাকা চাইনি। আমার মা খুব স্পষ্টবাদী ছিলেন। সে স্বামীর মতেই বিশ্বাসী ছিলেন। মা বলতেন, তাঁর স্বামী যখন কখনও এই টাকা চাননি, তাঁর মৃত্যুর পর তিনিও এই টাকা দাবি করবেন না। আল্লা আমাদের দেখবে।’

শাদাব আরও বলেন, ১.২৭ কোটি টাকা এখন একটি বিলাসবহুল গাড়ির দাম। সেই সময়ে এই পরিমাণ টাকা পাওয়া গেলে তাঁরা বান্দ্রার পালি হিলে ৩-৪টি ফ্ল্যাট কিনতে পারতেন। তবে যে আন্ডারওয়ার্ল্ডের দাপট ছিল বলিউডে, তাঁর বাবার মৃত্যুর পর সেই সমস্ত গ্যাংস্টাররাই তাঁদের সাহায্যের জন্যে এগিয়ে এসে ছিলেন। কিন্তু তাঁর মা সকলের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। তবে তাঁর বাবার মৃত্যুর পর প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানই তাঁর শেষকৃত্যের খরচ বহন করেছিলেন এবং আরও অনেক খরচও তিনিই মিটিয়েছিলেন।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা