শ্রেয়স নন, ভারতের টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে কাকে পছন্দ রবি শাস্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ জেতালেও টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরতে হতে পারে সূর্যকুমার যাদবকে। এই গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। তাঁর বদলে কার কাঁধে যাবে ভারতের টি-টোয়েন্টি টিমের দায়িত্ব? সেই নাম নিয়েও চলছে আলোচনা। এই পদ পাওয়ার ক্ষেত্রে প্রথমেই উঠে এসেছে শ্রেয়স আইয়ারের নাম। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তী ক্রিকেটার রবি শাস্ত্রী শ্রেয়সের বদলে অন্য এক তারকা ক্রিকেটারকে এই পদে এগিয়ে রেখেছেন। 

পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে এখনও দুই বছর বাকি। সূর্যকুমারকে বাদ দেওয়া হলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট নতুন অধিনায়ক নিয়োগের কথা ভাবতে পারে। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মের সুবাদে শ্রেয়স আইয়ার এই পদের প্রধান দাবিদার হিসেবে উঠে আসছেন। এছাড়াও দলকে নেতৃত্ব দেওয়ার দক্ষতাও রয়েছে। এবার রবি শাস্ত্রী এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। তিনি স্বীকার করেছেন সূর্যকুমারের রেকর্ড প্রশংসনীয় হলেও তাঁর অধিনায়কত্ব প্রশ্নের মুখে পড়তে পারে এবং তিনি মনে করেন যে পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার যোগ্যতা রয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের। ‘দ্য আইসিসি রিভিউ’-তে রবি শাস্ত্রী বলেছেন, ‘আগামী ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত হয়তো একজন নতুন অধিনায়ক খুঁজবে, যা নির্ভর করবে আগামী কয়েক বছর সূর্য কেমন খেলেন তার উপর। কিন্তু সঞ্জু স্যামসন নেতৃত্বের ভূমিকার জন্য নিজেকে প্রস্তুত করেছেন, কারণ তিনি অতীতে রাজস্থান রয়্যালস-এর হয়েও তা করেছেন। তিনি ব্যাটিং অর্ডারের শীর্ষে রয়েছেন, অত্যন্ত বিধ্বংসী ভাবে খেলছেন।’

আরও পড়ুন: ‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

উল্লেখ্য, চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেই নিজেকে প্রমাণ করেছেন স্যামসন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁর খেলা নিয়ে উঠেছিল বড় প্রশ্ন। এমনকি টুর্নামেন্ট শুরুর সময় তাঁকে ভারতীয় টিমের প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার কথাও ভাবা হয়েছিল। তবে খেলার মাঝেই নাটকীয় প্রত্যাবর্তন ঘটে সঞ্জুর। টুর্নামেন্টের মাঝামাঝি সময় থেকে স্যামসন ব্যাট হাতে ভারতের সেরা পারফর্মার হিসেবে নিজেকে মেলে ধরেন।  টানা তিনটি ম্যাচ জেতানো ইনিংস খেলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার এইট ম্যাচে তিনি অপরাজিত ৯৭ রান করেন। তারপর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৯ রান করেন। ফাইনালে তিনি ৮৯ রানের ইনিংস খেলে ভারতকে বিশ্বকাপ এনে দেন সঞ্জু।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?