দেড় একর জুড়ে মিঠুন চক্রবর্তীর ‘রাজপ্রাসাদ’, ভিতরে কী আছে দেখলে চোখ কপালে উঠবে!

বলিউডের ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর জীবন যেমন বর্ণময়, তেমনই চমকপ্রদ তাঁর মুম্বইয়ের বাড়ি। মাধ আইল্যান্ডের প্রায় দেড় একর জমি জুড়ে তৈরি এই বিশাল বাংলোয় রয়েছে পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা কটেজ, জিম থেকে অফিস, অতিথিশালা এমনকি নিজস্ব স্টুডিয়োও। সম্প্রতি সেই অন্দরমহলের বেশ কিছু অজানা তথ্য প্রকাশ্যে এসেছে।

Share:

মুম্বইয়ের মাধ আইল্যান্ডে প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকা জুড়ে ছড়িয়ে এই সম্পত্তি। সবুজে ঘেরা বিশাল বাংলোয় রয়েছে পরিবারের পাশাপাশি পোষ্যদের জন্যও পর্যাপ্ত জায়গা।

মিঠুন ও তাঁর স্ত্রী এই সম্পত্তি কেনেন ১৯৮৫ সালে, তাঁদের বড় ছেলে মিমোর জন্মের কয়েক মাস পর। প্রথমে এটি ছিল তাঁদের হলিডে হোম। পরে ২০০৭ সাল থেকে পরিবারের স্থায়ী ঠিকানা হয়ে ওঠে।

 

বাড়িটির সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য, পরিবারের সদস্যদের জন্য রয়েছে আলাদা আলাদা কটেজ। প্রত্যেকের নিজস্ব স্পেস থাকুক, এমন ভাবনা থেকেই এই ব্যবস্থা।

 

বাংলোটির একটি অংশের নাম ‘Mimoh Cottage’। মিঠুনের বড় ছেলে মিমোর নামেই এই কটেজের নামকরণ করা হয়েছে বলে জানা যায়।

শরীরচর্চার জন্য অন্য কোথাও যেতে হয় না। সম্পত্তির একটি আলাদা কটেজকেই তৈরি করা হয়েছে সম্পূর্ণ জিমে।

পরিবারের ব্যক্তিগত পরিসরে যাতে ব্যাঘাত না ঘটে, সেই কারণে অতিথিদের জন্যও রয়েছে স্বতন্ত্র কটেজ। অর্থাৎ অতিথি এলেও ব্যক্তিগত জীবন থাকে আলাদা।

আর পাঁচটা বাড়ির মতো শুধু থাকার জায়গা নয়। এখানে রয়েছে আলাদা অফিস স্পেস, যেখানে সিনেমার প্রজেক্ট, চিত্রনাট্য নিয়ে আলোচনা হয়। মিঠুনের দীর্ঘ কেরিয়ারের ছবি, পুরস্কার ও নানা স্মৃতিও রয়েছে সেখানে।

চমকের এখানেই শেষ নয়। সম্পত্তির একটি অংশে তৈরি হয়েছে ‘Myrnd Bungalow’ নামে স্টুডিয়ো। মিঠুনের ছেলেরা সেখানে ছবি ও সেটের কাজ করেন। ফিল্ম শ্যুটিং এবং বিয়ের অনুষ্ঠানও হতে পারে এই জায়গায়।

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে