নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গুরে শিল্পের নতুন সম্ভাবনা তৈরি করতে উদ্যোগী রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে শিল্পের অপেক্ষায় থাকা এই এলাকায় ফের কারখানা গড়ার বিষয়ে এবার বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা অশোক লেল্যান্ডের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে সরকার বদলের পর সিঙ্গুরে শিল্প ফিরিয়ে আনার যে আশ্বাস দিয়েছিলেন তিনি, সেই লক্ষ্যেই এবার সংস্থার সঙ্গে যোগাযোগের কথা প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী। এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

আজ শুক্রবার (৬ নভেম্বর) রাজারহাটে তিরুপতি মন্দির তৈরির পরিকল্পনার কথাও জানান শুভেন্দু। তাঁর দাবি, মুম্বই সফরের সময় রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং সংস্থার ডিরেক্টর অনন্ত আম্বানির সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। মন্দির নির্মাণের জন্য প্রায় ১৭ একর জমি কেনার প্রস্তাব দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আম্বানিদের ভাল মানের মন্দির নির্মাণের পাশাপাশি সেখানে আগত ভক্তদের বিনামূল্যে প্রসাদ দেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি। সেই প্রস্তাবে তাঁরা সম্মতি দিয়েছেন বলেও দাবি করেন শুভেন্দু। শুভেন্দু জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও একাধিক প্রকল্প আনার পরিকল্পনা রয়েছে তাঁর। নিউ টাউনের চিড়িয়াখানার পরিকাঠামো ও পরিষেবার উন্নতির কথাও বলেন তিনি। একই সঙ্গে রাজারহাটের উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় বাসিন্দা এবং ভূমিপুত্রদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে মুম্বইয়ে মুকেশ আম্বানির বাসভবন ‘অ্যান্টিলিয়া’-তে তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে অনন্ত আম্বানিও উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে রিলায়েন্স গোষ্ঠীর বিনিয়োগ এবং ব্যবসার পরিধি বাড়ানোর সম্ভাবনা নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছিল বলে জানা যায়।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩