প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

Share:

নিজস্ব প্রতিনিধি: বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন লক্ষ লক্ষ পড়ুয়া। কবে কোন বিষয়ের পরীক্ষা, হাতে কতটা সময় এই হিসাবেই এত দিন অপেক্ষায় ছিলেন দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। ২০২৭ সালের CBSE বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। আজ শুক্রবার (৬ নভেম্বর) বোর্ডের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ডেটশিট। আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৭ থেকে শুরু হবে দুই শ্রেণিরই বোর্ড পরীক্ষা।

বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দশম শ্রেণিতে মোট ৮৩টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে পরীক্ষার বিষয় রয়েছে ১২১টি। সব পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে। বিষয়ভেদে পরীক্ষার সময়সীমা হবে দু’ঘণ্টা বা তিন ঘণ্টা। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি পেন্টিং বিষয়ের পরীক্ষা দিয়ে। ১৭ ফেব্রুয়ারি রয়েছে ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ড ও বেসিক। ২২ ফেব্রুয়ারি হবে সায়েন্স পরীক্ষা। ইংরেজি পরীক্ষা নির্ধারিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি। ৮ মার্চ হবে সোশ্যাল সায়েন্স। বাংলা-সহ কয়েকটি আঞ্চলিক ভাষার পরীক্ষা রয়েছে ৪ মার্চ। দশম শ্রেণির মূল পরীক্ষার সূচি শেষ হবে ৯ মার্চ। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির পরীক্ষাও শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি। প্রথম দিনেই রয়েছে ফিজিক্স। ২৩ ফেব্রুয়ারি অ্যাকাউন্ট্যান্সি, ২৭ ফেব্রুয়ারি কেমিস্ট্রি, ৩ মার্চ বাংলা, ৫ মার্চ ইংরেজি এবং ৯ মার্চ ম্যাথমেটিক্স পরীক্ষা হবে। এরপর ১৬ মার্চ ইকনমিক্স, ১৯ মার্চ পলিটিক্যাল সায়েন্স, ২৫ মার্চ বায়োলজি এবং ২৭ মার্চ ইতিহাসের পরীক্ষা রয়েছে।

আরও পড়ুন: যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

কত জন পরীক্ষার্থী?

CBSE-র বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের বোর্ড পরীক্ষায় দ্বাদশ শ্রেণিতে ১৯.৮ লক্ষেরও বেশি এবং দশম শ্রেণিতে ২৬.৫ লক্ষেরও বেশি পড়ুয়া নাম নথিভুক্ত করেছে। অর্থাৎ, দুই শ্রেণি মিলিয়ে বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে চলেছে। বোর্ড জানিয়েছে, স্কুলগুলির তরফে পরীক্ষার্থীদের তালিকা বা LOC জমা দেওয়ার প্রক্রিয়া সময়মতো শেষ হওয়ায় আগেভাগেই পরীক্ষাসূচি প্রকাশ করা সম্ভব হয়েছে। এতে পড়ুয়া, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার প্রস্তুতি ও অন্যান্য পরিকল্পনা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in-এ গিয়ে দশম ও দ্বাদশ শ্রেণির সম্পূর্ণ বিষয়ভিত্তিক পরীক্ষাসূচির PDF ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার আগে অ্যাডমিট কার্ডে দেওয়া নির্দেশাবলি ভাল করে পড়ে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে