পঞ্চাশের দশকের নায়িকার মতোই মোহময়ী, কালো গাউনে নজর কাড়লেন তারা সুতারিয়া

বলিউড অভিনেত্রী তারা সুতারিয়ার নতুন সাজে মুগ্ধ অনুরাগীরা। পুরনো দিনের হলিউডের ছোঁয়ায় ১৯৫০-এর দশকের সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। কালো লেসের পোশাক, মুক্তোর গয়না, কালো গ্লাভস আর চুলের বিশেষ কায়দায় একেবারে অন্য রূপে দেখা গেল তাঁকে। পিয়ানোকে পাশে রেখে তাঁর তোলা ছবিই এখন সমাজমাধ্যমে নজর কাড়ছে।

Share:

শরীরের সঙ্গে মানানসই কালো মিডি গাউনে দেখা গিয়েছে তাঁকে। ফুলের নকশার সূক্ষ্ম লেসের কাজ পোশাকটিকে দিয়েছে আভিজাত্যের ছোঁয়া।

কর্সেটের আদলে তৈরি পোশাকের গলার অংশে রয়েছে স্ক্যালপড নকশা। সরু ফিতে আর সূক্ষ্ম লেসের কাজ সাজটিকে করেছে আরও আকর্ষণীয়।

হাতজোড়া ঢেকেছে লম্বা কালো অপেরা গ্লাভস। পোশাকের সঙ্গে তার মিলেই ফুটে উঠেছে পুরনো দিনের হলিউডের আবহ।

গলায় একাধিক স্তরের মুক্তোর চোকার। কানে ছোট গোল মুক্তোর দুল। জাঁকজমক না বাড়িয়ে সাজে এনেছে পরিমিত আভিজাত্য।

চুল টেনে নিচু খোঁপা করা হয়েছিল। পাশে সিঁথি এবং মুখের পাশে নেমে আসা কয়েক গোছা চুল সাজটিকে দিয়েছে নরম, রোম্যান্টিক ছোঁয়া।

কালো উইংড আইলাইনার, গোছানো ভ্রু, হালকা উষ্ণ আভা আর গোলাপি-নিউড লিপস্টিক, সব মিলিয়ে মেকআপ ছিল পরিপাটি ও মার্জিত।

বড় কালো গ্র্যান্ড পিয়ানোর পাশে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিয়েছেন অভিনেত্রী। ছবির সঙ্গে লিখেছেন, 'Stuck in the 50s (and never wanting to leave)।' আগামী ২৬ অগস্ট ‘Toxic’ ছবিতে যশের সঙ্গে তাঁকে দেখা যাবে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের