১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

: ১২ ঘন্টার ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পন মাত্রা ৬.৯।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২ ঘন্টার ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পন মাত্রা ৬.৯। উৎসস্থল দ্বীপপুঞ্জের রাজধানী মেদান থেকে প্রায় ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পেমাটাংসিয়ান্টারে। দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এই নিয়ে একদিনে দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। শনিবার সন্ধ্যা নাগাদ ৬.৯ মাত্রার আর একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার (১৫ অগস্ট) সকালের কম্পন মাত্রা ছিল ৭.৭। যাতে দ্বীপরাষ্ট্রটি রীতিমতো তছনছ হয়ে গিয়েছে। পরপর আফটারশ অনুভূত হয়েছে। যার ফলে এখনও পর্যন্ত ৪০জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ৫০ জন। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একাধিক বাড়ি। এমন পরিস্থিতির মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া।

ইউএস জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্যানুযায়ী, আজ ভোর ৫টা ৫৮ মিনিট নাগাদ ফ্লোরেস প্রদেশে প্রথম আঘাত হানে ভূমিকম্প। যার উৎপত্তিস্থল ছিল ফ্লোরেসের এনডে শহরের প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে, নুসা টেঙ্গারা প্রদেশের পূর্বে। মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। তবে দ্বিতীয় ভূমিকম্পে এখনও পর্যন্ত কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন আহত সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।

তবে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা থেকে বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২,০০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত মাসে ভেনেজুয়েলা ও দুদিন আগেই কলম্বিয়া। লাতিন আমেরিকার এই দুই দেশে জোরালো ভূমিকম্প দেখেছে বিশ্ব। যার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। এবার ইন্দোনেশিয়ার একাধিক বার জোরালো ভূমিকম্প বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল