দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসে মর্মান্তিক পথদুর্ঘটনা! ডানকুনি থেকে দিঘা যাওয়ার পথে চণ্ডীপুরের খালে পড়ল যাত্রী বোঝাই চার চাকার গাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসে মর্মান্তিক পথদুর্ঘটনা! ডানকুনি থেকে দিঘা যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের খালে পড়ল যাত্রী বোঝাই চার চাকার গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুইজনের। শনিবার (১৫ অগস্ট) সকাল সাড়ে ৬ টা নাগাদ ১১৬বি জাতীয় সড়কের উপরে বৃন্দাবন জলের ট্যাঙ্কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। গাড়িতে পাঁচজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে স্বরজিৎ দাস (৫৩) এবং পিন্টু দাসের (৪৫) মৃত্যু হয়েছে। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্রের খবর, চার চাকার গাড়িটি দিঘার দিকে যাচ্ছিল। বৃন্দাবনপুর আসতেই আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে উল্টে যায়। যাতে পাঁচজনই আহত হন। তার মধ্যে দুইজন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং গাড়ির ভিতরে থাকা পাঁচ যাত্রীকে উদ্ধার করেন। এরপর পাঁচজনকে স্থানীয় এড়াশার রুরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার অনেক আগেই দুইজনের মৃত্যু হয়েছে হলে জানায় কর্তব্যরত চিকিৎসকেরা।

খবর পেয়ে চণ্ডীপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্থ ফোর হুইলারকে খাল থেকে তোলা হয়। এই মুহূর্তে পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। স্থানীয়দের দাবি, টানা বৃষ্টিতে জাতীয় সড়ক পিচ্ছিল হয়ে পড়েছিল। তার উপরে ১৫ অগস্ট উপলক্ষে দিঘামুখী গাড়ির চাপও ছিল যথেষ্ট বেশি। তাই হয়তো গাড়িটি পিচ্ছিল খেয়ে খালে গিয়ে পড়ে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল