ইরাকের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা কে এই আলি আল-জাইদি?

দীর্ঘ কয়েক মাসের রাজনৈতিক টানাপোড়েন, জোটের অন্তর্দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক চাপের মধ্যেই অবশেষে নতুন প্রধানমন্ত্রী পেল ইরাক। সংসদে আস্থা ভোটে জয় পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন এই ‘নন-পলিটিক্যাল’ মুখ কি বদলে দিতে পারবেন ইরাকের ভবিষ্যৎ?

Share:

কে এই আলি আল-জাইদি?

 

৪০ বছর বয়সী আলি আল-জাইদি একজন ব্যবসায়ী ও অর্থনীতি বিশেষজ্ঞ। আইন, ফাইন্যান্স ও ব্যাঙ্কিংকে উচ্চশিক্ষিত এই নেতা রিয়েল এস্টেট, ব্যাংকিং, লজিস্টিকস ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলেছেন।

কীভাবে প্রধানমন্ত্রী হলেন?

 

ক্ষমতাসীন কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক জোটের দীর্ঘ বৈঠকের পর তার নাম চূড়ান্ত হয়। কয়েক মাস ধরে জোটের ভেতরে মতবিরোধ চললেও শেষ মুহূর্তে ‘সমঝোতার প্রার্থী’ হিসেবে উঠে আসেন আল-জাইদি। পরে প্রেসিডেন্ট নিজার আমেদি তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দেন।

 

কেন নতুন প্রধানমন্ত্রী খুঁজছিল ইরাক?

 

দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থায় সরকার গঠন প্রক্রিয়া থমকে ছিল। বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী কোনো একক প্রার্থীর বিষয়ে একমত হতে পারেনি। ফলে সংবিধানিক সংকট ও প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা বাড়ছিল।

কেন একজন অরাজনৈতিক ব্যক্তিকে বেছে নেওয়া হলো?

 

প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নিয়ে বিরোধ বাড়তে থাকায় শেষ পর্যন্ত নিরপেক্ষ ও কম বিতর্কিত মুখ খুঁজছিল জোট। রাজনৈতিকভাবে সক্রিয় না হওয়ায় আল-জাইদিকে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে।

সামনে কী চ্যালেঞ্জ?

 

নতুন সরকার গঠন, অর্থনৈতিক সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন আল-জাইদির সবচেয়ে বড় পরীক্ষা। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও আল-জায়েদির ব্যবসায়িক দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতার উপরেই এখন ভরসা করছে ইরাক। তবে বিভক্ত রাজনৈতিক সমীকরণের মাঝে তিনি কতটা সফল হবেন, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী