কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজো মিটতে আচমকাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ। আজ, সোমবার বিকেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে যায় দিল্লি পুলিশের একটি দল। তবে নতুন কোনও মামলা নয়। ১৩ বছর আগের একটি মামলায় মমতাকে নোটিস দিতে গিয়েছিল দিল্লি পুলিশ। এমনটাই সূত্রের খবর। জানা যাচ্ছে, ১৩ বছর অর্থাৎ ২০১৩ সালের পুরনো একটি মামলায় তাঁকে সাক্ষী হিসেবে তলব করেছে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ। সেই বিষয়ে নোটিস দিতেই এদিন মমতার বাড়িতে গিয়েছিলেন কয়েকজন পুলিশ আধিকারিক।

সরকারি কাজে বাধা, আধিকারিকদের উপর আক্রমণ-সহ একাধিক ধারার উল্লেখ রয়েছে দিল্লি পুলিশের তরফে দেওয়া নোটিসে। মামলাটি হয়েছিল পার্লামেন্ট স্ট্রিট থানায়। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় মতো, তাঁর সাক্ষ্য নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এদিন বিকেলে আচমকাই কালীঘাট থানার কয়েকজন আধিকারিককে নিয়ে মমতার বাড়িরে সামনে উপস্থিত হয়েছিল দিল্লি পুলিশ। সেই খবর পেয়েই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও নতুন কোনও মামলা নয় বলেই মমতার দেহরক্ষীদের জানানো হয়। তারপরেই মমতাকে নোটিস দিয়ে আসে দিল্লি পুলিশ। সূত্রের খবর, ২০১৩ সালের মামলায় সাক্ষী হিসেবে নিজের বয়ান দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় রেকর্ড করতে যেতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তবে নির্দিষ্ট কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি দিল্লি পুলিশের তরফে।

আরও পডুন: মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এই বিষয়ে কালীঘাট শিবিরের তৃণমূলের তরফে কিছুই জানানো হয়নি। গতকাল, রবিবার বাড়িতে প্রতিবারের মতো কালীপুজো করেছেন মমতা। সেই পুজোতে জৌলুস কম ছিল অন্যবারের তুলনায়। হাতে গোনা কয়েকজন অতিথি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি