‘আমি আর খেলব না…’, সাকিবের ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামনেই এশিয়া কাপ। আর তার কয়েকদিন বাদেই বিশ্বকাপ। দুই প্রতিযোগিতায় টাইগারদের অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর কথা সাকিব আল হাসানের। দুই প্রতিযোগিতায় ভাল ফল করার আশায় যখন বুক বাঁধছেন বাংলাদেশেরর কোটি-কোটি ক্রিকেট ভক্ত, তখনই টাইগার অধিনায়কের এক পোস্ট তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘আমি আর খেলব না। খেলবে কে, তা জানাচ্ছি…..।’

গভীর রাতে পোস্ট করলে কী হবে, ঝড়ের গতিতেই সাকিবের ওই পোস্ট ভাইরাল হয়ে যায়। মাত্র আট ঘন্টায় ২ লক্ষ ৭২ হাজার অনুরাগী টাইগার অধিনায়কের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। ১ লক্ষ ১৫ হাজারের বেশি কমেন্টস হয়েছে। ৩২ হাজার জন ওই পোস্ট শেয়ার করেছে। টাইগার অধিনায়ক মজার ছলে ওই পোস্ট করেছেন, নাকি তামিম ইকবালের মতো তিনিও আচমকা ক্রিকেট থেকে সন্ন্যাস নিচ্ছেন তা নিয়ে ধন্দে পরেছেন বামলাদেশের ক্রিকেট অনুরাগীরা।

যাঁর পোস্ট ঘিরে তোলপাড় বাংলাদেশ, সেই সাকিব আল হাসানের ফোন বন্ধ থাকায় কোনও বিষয়টি কী তা নিয়ে স্পষ্ট কোনও আভাস মেলেনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা মনে করছেন, নিজের পরবর্তী কোনও বিজ্ঞাপনের টিজার হিসেবে ওই কথাগুলি ব্যবহার করেছেন টাইগার অধিনায়ক। কেননা, এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে যথেষ্টই সিরিয়াস সাকিব। দেশকে বিপদে ফেলে তিনি কোনও আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না।  

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

গাছের লতা প্যাঁচানো অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, শোরগোল সাগরদিঘিতে

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী