এই মুহূর্তে

আট মাস বাদে মাঠে নেমে জাত চেনালেন মাশরাফি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পুরনো চাল যে ভাতে বাড়ে ফের একবার তা প্রমাণ করলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি-বিন মুর্তজা। গত চার বছর ধরেই পুরোদস্তুর রাজনীতিবিদ টাইগারদের প্রাক্তন অধিনায়ক। শাসকদল আওয়ামী লীগের হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি শাসকদলের ক্রীড়া বিষয়ক সম্পাদকেরও দায়িত্ব পেয়েছেন। কিন্তু ক্রিকেট যে তিনি পুরোপুরি উপভোগ করেন, শুক্রবার ফের বোঝা গেল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেই মাশরাফির নেতৃত্বে সিলেট সিক্সার্স চট্টগ্রামকে অনায়াসে হারিয়ে দিল। আট মাস বাদে মাঠে নেমে প্রত্যাবর্তনের ম্যাচেই বল হাতে দুরন্ত হয়ে উঠলেন।

গত বছরের ২৮ এপ্রিল লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে শেষ বার মাঠে নেমেছিলেন মাশরাফি। তার পরে এদিন মাঠে নেমেছিলেন। বল হাতে চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছেন। কোনও বাউন্ডারি হজম করেননি। তবে একটি ছক্কা হজম করতে হয়েছে সিলেট সিক্সার্সের অধিনায়ককে। কিন্তু তাতে কী? অধিনায়ক হিসেবে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চট্টগ্রামের বড় রান গড়ার পথে বাধা হয়ে দাঁড়ালেন মাশরাফি।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে এদিন সহজ জয় পেয়েছে সিলেট সিক্সার্স। ৪৫ বল বাকি থাকতেই চট্টগ্রামকে আট উইকেটে হারিয়ে দিয়েছে মাশরাফির দল। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে চট্টগ্রাম। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান তোলে। সিলেটের পক্ষে রেজাউর রহমান রাজা ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। ৭ রানে ২ উইকেট পান মোহাম্মদ আমির। জবাবে ব্যাট করতে নেমে আট উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় সিলেট। নাজমুল হাসান শান্ত ৪৩ রানে অপরাজিত থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

IPL-এ সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই PSL-এ খেলেন, পিসিবির সমালোচনায় সরব পাক ক্রিকেটার

মাত্র ৩২ বছরে অবসর নিলেন অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা, আবেগঘন পোস্টে যা লিখলেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ