আন্তর্জাতিক স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় যেতে চান নীলাঞ্জনা

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: জেলা ছাড়িয়ে ভিন রাজ্যে গিয়ে সর্বভারতীয় স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন এক গৃহবধু। মধ্যবিত্ত পরিবারের গৃহবধু হয়ে সর্বভারতীয় স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতা অংশগ্রহণ করেন কেরালার কোঝিকোড এলাকার স্টেডিয়ামে। মধ্যবিত্ত পরিবারের গৃহবধু সর্বভারতীয় স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেন। গৃহবধুর নাম নিলাঞ্জনা মজুমদার। বাড়ি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান(Bardhaman) শহরের নতুনপল্লী এলকায়।

১-৬ এপ্রিল ২০২৩ সালে কেরালার কোঝিকোড এলাকার স্টেডিয়ামে সর্বভারতীয় স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায়(Power Lifting Compition) একটি রূপ ও দুটি ব্রোঞ্জ পদক লাভ করেন নিলাঞ্জনা মজুমদার। নিলাঞ্জনা মজুমদারকে খেলাধুলায় উৎসাহিত করেন পরিবারের সদস্য সহ পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস। নিলাঞ্জনা সর্বভারতীয় স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় সাফল্য অর্জন করার জন্য খুশি পাড়াপ্রতিবেশীরা। সর্বভারতীয় স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতার পর আন্তর্জাতিক স্তরের যুব ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেলেন বর্ধমানের গৃহবধু নিলাঞ্জনা মজুমদার(Nilanjana Mazumdar)।

আগামী ১৮ ই হইতে ২৩ শে জুন নেপালের কাঠমন্ডুতে (Kathmandu)আন্তর্জাতিক স্তরের যুব ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তিনি। পশ্চিমবঙ্গ রাজ্য পাওয়ার লিফটিং সংস্থার সম্পাদক কানাইলাল দে ও বালি হেলথ ক্লাবের প্রশিক্ষক জয়ন্ত ভট্টাচার্য এই সফলতার জন্য খুবই খুশি। পারিবারিক দিক দিয়ে আর্থিকভাবে অসচ্ছল হওয়ার জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনিশ্চয়তায় ভুগছেন নিলাঞ্জনা । এমতাবস্থায় সরকার ও বেসরকারি সংস্থা ছাড়াও সাধারণ মানুষের কাছে আর্থিকভাবে সাহায্য করার আবেদন জানায় তার পরিবার।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা