প্রকাশিত হল ২০২৬-এর বিশ্বকাপের লোগো

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি তিন বছর। অর্থাৎ ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। সেই বিশ্বকাপের মঞ্চে এবার দলের সংখ্যাও বৃদ্ধি পাবে বলে আগেই জানানো হয়েছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার পক্ষ থেকে। অর্থাৎ ৩২ থেকে সংখ্যা বেড়ে হবে ৪৮-এ। এবং ২০২৬-এর বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিনটি দেশে। দেশটি তিনটি হলো কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সেই বিশ্বকাপের লোগো প্রকাশ করা হল ফিফার পক্ষ থেকে।

আমেরিকার লস অ্যাঞ্জেলসের গ্রিফিথ অবজারভেটরিতে আয়োজিত অনুষ্ঠানে প্রকাশ করা হয় ২০২৬-এর বিশ্বকাপের লোগো। লোগোটির ব্যাকগ্রাউন্ডে কালো রং-এর ওপর সাদা রং-এ লেখা ‘২৬’। আর এই লেখাটির ওপরই বসানো হয়েছে বিশ্বকাপের ট্রফি। উল্লেখ্য, ২০২৬-এর বিশ্বকাপেই প্রথমবার অফিশিয়াল লোগাতে সাল এবং ট্রফির ছবি থাকছে। মহতীপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফার বর্তমান সভাপতি ইয়ান্নি ইনফানতিনো এবং ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনাল্ডো।

এই লোগো উন্মচনের পাশাপাশি একটি হ্যাশট্যাগ ক্যাম্পেইনও চালু করেন ফিফার প্রেসিডেন্ট। ক্যাম্পেইন-এর মূল স্লোগান হচ্ছে ‘উই আর ২৬’। এই লোগোর ডিজাইন করেছে ফিফার ব্র্যান্ড টিম। তবে কোন কোন এজেন্সি এই কাজ করেছে তাদের নাম জানানো হয়নি।

আরও জানতে পড়ুন: নতুন জার্সির উদ্বোধন

ফিফার প্রেসিডেন্ট আরও বলেন, যেহেতু তিনটি দেশে বিশ্বকাপ হচ্ছে, তাই আমরা একতাবদ্ধ হয়েই এই ২০২৬-এর বিশ্বকাপকে সফল করে তুলতে চাই।

উল্লেখ্য, যে তিনটি দেশে ২০২৬-এর বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, সেই তিনটি দেশের মধ্যে মেক্সিকো এর আগে দু-বার বিশ্বকাপের আয়োজন করেছে। সাল দুটি হল ১৯৭০ ও ১৯৮৬। এবং মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল ১৯৯৪ সালে। তবে কানাডা-তে এবারই প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে চলেছে।

সব শেষে ফিফার প্রেসিডেন্ট আরও বলেন যে, ২০২৬-এর বিশ্বকাপে যে ১৬টি শহরে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে, সেই শহরের প্রত্যেকটি আলাদা-আলাদা ব্র্যান্ডিং হবে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২