IPL : দল পাওয়ার সম্ভাবনা অনিশ্চিত পাঁচ ক্রিকেটারের

২৩ ডিসেম্বর কেরলের কোচিতে বসছে ২০২৩ সালের আইপিএলের মিনি নিলামের আসর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৩ ডিসেম্বর কেরলের কোচিতে বসছে ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামের আসর। ওই নিলামের আসর থেকে নিজেদের পছন্দের খেলোয়াড়দের তুলে নেবে ফ্র্যাঞ্চাইজি দলগুলি। ইতিমধ্যেই নিলামে কাদের-কাদের তোলা হবে তার সম্ভাব্য তালিকা তৈরির কাজে নেমে পড়েছে বিভিন্ন দলের শীর্ষ আধিকারিকরা। কিন্তু ওই তালিকায় আইপিএলের আসরে এক সময়ে দাপিয়ে খেলা পাঁচ খেলোয়াড়ের নাম নেই। কারা ওই পাঁচ খেলোয়াড় দেখে নেওয়া যাক-

অজিঙ্কা রাহানে—ভারতীয় টেস্ট দলের প্রাক্তন সহ অধিনায়ক দীর্গদিন ধরেই অফ ফর্মে রয়েছেন।  কারণে ভারতের জাতীয় দলেও জায়গা মিলছে না। এক সময়ে  রাজস্থান রয়্যালসের অধিনায়ক রাহানেকে গতবার এক কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। সাত ম্যাচে মাত্র ১৩৩ রান করেছিলেন।

অ্যারন ফিঞ্চ—অস্ট্রেলিয়ার টি টুয়েন্টি দলের অধিনায়ক গত বছর আইপিএলে কোনও দল পাননি। অবিক্রিতই থেকে গিয়েছিলেন। আইপিএলে খুব একটা চোখধাঁধানো পারফরম্যান্স করতে পারেননি তিনি। একাধিক দলে খেলেছেন। কিন্তু কোথাও নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠতে পারেননি। চলতি বছরেও তাঁর দল পাওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

মহম্মদ নবি–-এক সময়ে আইপিএলে নজর কেড়েছিলেন আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবি। গত বছর এক কোটি টাকায় তাঁকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও একটি ম্যাচেও তাঁকে খেলানো হয়নি। এমনকী অস্ট্রেলিয়ার মাটিতে সদ্য সমাপ্ত টি টুয়েন্টি বিশ্বকাপেও খুব একটা সুবিধে করতে পারেননি। ফলে কোনও দল তাঁকে নিতে আগ্রহী নয়।

জেসন রায়- গত বছর ইংল্যান্ডের ওপেনারকে ২ কোটি টাকায় কিনেছিল গুজরাত টাইটানস। কিন্তু শেষ পর্যন্ত  ‘বায়ো বাবল’-এ থাকবেন না বলে নিজেকে সরিয়ে নেন ইংলিশ ওপেনার। যার ফলে গুজরাত টাইটানসকে চরম সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। চলতি বছরে জেসন রয়কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গতবারের আইপিএল চ্যাম্পিয়ানরা। অন্য কোনও দলও নিতে চাইছে না।

ডোয়েন ব্র্যাভো-এক সময়ে চেন্নাই সুপার কিংসের অন্যতম ভরসার খেলোয়াড় ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান। কিন্তু গত মরসুমে বল হাতে ১৬ উইকেট নিলেও ব্যাট হাতে তেমন জ্বলে ওঠার সুযোগ পাননি। গত তিন বছর আইপিএলে মাত্র ৭৭ রান করেছেন তিনি। ফলে তাঁর দল পাওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে।   

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫