ফের বাইশ গজে বিরাট, নতুন কী রেকর্ড গড়বেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছর জানুয়ারির পর ফের বাইশ গজে নামছেন বিরাট কোহলি। শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবারের ম্যাচে বেশ কয়েকটি রেকর্ড গড়ার অপেক্ষায় রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

শুক্রবারে বিরাট কোহলি যদি আর ছয় রান করেন, তাহলে টি ২০ ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করবে কোহলি। কোহলিই প্রথম ভারতীয় যিনি টি ২০ ক্রিকেটে ১২ হাজার রান করবেন। এখনও ৩৭৬টি ম্যাচ খেলে ১১ হাজার ৯৯৪ রান করেছেন কোহলি। পাশাপাশি এই ম্যাচেই কোহলি চেন্নাইয়ের বিরুদ্ধে হাজার রান করার সুযোগ পাবেন। কোহলিই দ্বিতীয় ব্যাটসম্যান যিনি চেন্নাইয়ের বিরুদ্ধে হাজার রান করার সুযোগ পাবেন।

এখানেই শেষ নয়, আরও একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে কোহলির কাছে। কোহলিই প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি টি ২০-তে একশোটি পঞ্চাশ রান করার সুযোগ পাবেন। কোহলির ওপরে রয়েছে ক্রিস গেইল ও ডেভিড ওয়ার্নার। ক্রিস গেইল ১১০টি পঞ্চাশ রান করেছেন টি ২০-তে। পাশাপাশি ডেভিড ওয়ার্নার করেছেন ১০৯টি পঞ্চাশ রান। উল্লেখ্য, এখনও পর্যন্ত আইপিএলে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। এখনও পর্যন্ত ২৩৭টি ম্যাচ খেলে বিরাট কোহলি করেছে ৭২৬৩ রান। উল্লেখ্য,  আফগানিস্তানের বিরুদ্ধে শেষ টি ২০ ম্যাচ খেলতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। এরপর টি ২০ ক্রিকেট খেলতে দেখা যায়নি তাঁকে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজেও ছিলেন না বিরাট কোহলি। 

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের