কথা রাখলেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা, ‘অর্জুন জয়ী’ প্যারালিম্পিয়ানকে উপহার দিলেন নয়া স্করপিও

Share:

নিজস্ব প্রতিনিধি: সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বেঁচে থাকলে হয়তো বা তাঁর বিখ্যাত পংক্তি ‘কেউ কথা রাখেনি’ বদলে ফেলতেন। কেননা, কথা রাখলেন দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি তথা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গোষ্ঠীর কর্ণধার আনন্দ মাহিন্দ্রা। ‘অর্জুন’ জয়ী প্যারালিম্পিয়ান তীরন্দাজি শীতল দেবীকে উপহার দিয়েছেন নয়া স্করপিও এন মডেলের গাড়ি।  সেই গাড়ির ছবি সমাজমাধ্যম ‘ইনস্টাগ্রামে’ পোস্ট করে দেশের শীর্ষ শিল্পপতিকে ধন্যবাদ জানিয়েছেন শীতলা দেবী।

শারীরিক প্রতিবন্ধকতা দূরে সরিয়ে রেখে তীরন্দাজিতে নিজের প্রতিভার ছাপ রেখেছেন জম্মুর কাটরার তরুণী সীতলা দেবী। গত বছর প্যারিসে প্যারা অলিম্পিকে মিক্সড টিম কম্পাউন্ড ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। গোটা ভারত ওই সাফল্যের জন কুর্ণিশ জানিয়েছেন তাঁকে। তবে প্যারিস প্যারা অলিম্পিকে সাফল্যের আগেই মাহিন্দ্রা গোষ্ঠীর কর্ণধার আনন্দ মাহিন্দ্রা ঘোষণা করেছিলেন, ‘নিজের খেলার প্রতি যাতে আরও মন দিতে পারেন, যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য শীতল দেবীকে একটি নতুন গাড়ি উপহার দিতে চান। প্রতিভাবান ক্রীড়াবিদের শারীরিক অসুবিধার বিষয়টি মাথায় রেখেই ওই গাড়ি বিশেষভাবে প্রস্তুত করা হবে।’ কিন্তু যখন আনন্দ মাহিন্দ্রা ওই উপহার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তখন স্রেফ ষোড়শী ছিলেন শীতল দেবী নিয়মানুযায়ী, গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স পেতেন না।

শেষ পর্যন্ত ‘অর্জুন’ জয়ী ক্রীড়াবিদের বয়স ১৮ পূর্ণ হতেই নিজের প্রতিশ্রুতি রাখলেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গোষ্ঠীর কর্ণধার।  এদিন শীতলা দেবীর হাতে নয়া গাড়ির চাবি তুলে দিয়েছেন আনন্দ মাহিন্দ্রা। আর রিটার্ন গিফট হিসাবে দেশের শীর্ষ শিল্পপতির হাতে ধনুক তুলে দিয়েছেন সদ্য ১৮ পেরনো অর্জুন পুরস্কার জয়ী তিরন্দাজি।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২