চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপের মূলপর্বে দলকে তুলতে ব্যর্থ, আয়ারল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন বলবার্নি

নিজস্ব প্রতিনিধি: ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মতো ভারতে বসতে চলা একদিনের বিশ্বকাপের মূলপর্বে উঠতে ব্যর্থ হয়েছে আয়ারল্যান্ডও। আর দলের সেই ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়ে আয়ারল্যান্ডের টি টোয়েন্টি ও একদিনের ম্যাচের অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অ্যান্ডি বলবার্নি। মঙ্গলবার এক বিবৃতিতে অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন ডান হাতি ব্যাটসম্যান। বলবার্নির জায়গায় এখনও পর্যন্ত কাউকে দায়িত্ব দেয়নি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন ডানহাতি ব্যাটার।

২০১৯ সালে আয়ারল্যান্ডের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন অ্যান্ডি বলবার্নি। তার পর থেকে ৮৯টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে চারটি টেস্ট, ৩৩টি একদিনের ম্যাচ এবং ৫২টি টি টোয়েন্টি ম্যাচ। চলতি বিশ্বকাপের বাছাই পর্বে ছয়টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছে আয়ারল্যান্ড। আর সেই জয়ও এসেছে অপেক্ষাকৃত দুর্বল দল হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের বিরুদ্ধে। বিশ্বকাপে দলের এমন হতশ্রী পারফরম্যান্সের পরেই আয়ারল্যান্ডের একদিন ও টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন বলবার্নি।

আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়ে পাঁচ হাজারের বেশি রান করা ডান হাতি ব্যাটার একদিন ও টি টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করতে গিয়ে বলেছেন, ‘অনেক ভাবনাচিন্তা করার পরেই অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। মনে হয়েছে, দায়িত্ব ছাড়ার এই সঠিক সময়। অধিনায়কত্ব ছাড়ার পরে অনেকটাই চাপমুক্ত হযে খেলতে পারব এবং দলের জন্য নিজেকে উজাড় করে দিতে পারব।’

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ