বাবরদের বিরুদ্ধে রোহিত-গিলের দুরন্ত অর্ধ শতরান

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে জ্বলে উঠলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল। শাহিন আফ্রিদি-নাসিম শাহদের মতো পাকিস্তানি পেসারদের সাধারণ পর্যায়ে নামিয়ে এনে দু’জনেই ইতিমধ্যে অর্ধ শতরানের গণ্ডি পার করেছেন। ৩৭ বলে হাফ সেঞ্চুরি করেছেন গিল। আর ভারত অধিনায়ক নিজের অর্ধ শতরান করতে নিয়েছেন ৪২টি বল। আর গোড়াপত্তনকারী দুই ব্যাটারের চওড়া ব্যাটে ভর করে ১৬ ওভারে ১১৮ রান তুলেছে ভারত।

রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই তাঁর ওই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফিরেছে পাক শিবিরে। শুরু থেকেই শাহিন আফ্রিদি-হারিস রউফদের দেখেশুনে খেলতে থাকেন রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম পওয়ার প্লে’তে ৩৭ রান তোলেন দুজনে। ৫৬ বলে জুটি বেঁধে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে।

আর পওয়ার প্লে’র পরেই আচমকা মারমুখী হয়ে ওঠেন গিল। দশটি চারের সাহায্যে ৩৭ বলে নিজের একদিনের কেরিয়ারে দশম অর্ধ অশতরান পূর্ণ করেন তরুণ ব্যাটার। ক্রিজের অন্যপ্রান্তে গিলকে মারমুখী হতে দেখে আগ্রাসী ব্যাটিং শুরু করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৪২ বলে নিজের ৫০তম অর্ধ শতরান পুর্ণ করেন। ১৩.২ ওভারে ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। দুই ব্যাটারের মারমুখী মেজাজ দেখে কার্যত হতাশ হয়ে পরেন পাকিস্তানের চার পেসার।

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক