১৩,০০০ রানের গণ্ডি টপকে শচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ঝড় কাকে বলে সোমবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে তা বুঝিয়ে দিলেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে কার্যত বিধ্বংসী হয়ে উঠেছিলেন। টানা ৯ বছর বাদে শুধু বাবর আজমদের বিরুদ্ধে জ্বলেই উঠলেন না, নিজের শতরান তুলে নিলেন। আর একদিনের ক্রিকেটে ৪৭ তম শতরান করার দিনেই নয়া কীর্তি গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। দ্রুততম ১৩ হাজার রান করার ক্ষেত্রে লিটল মাস্টার শচিন তেণ্ডুলকরকেও টপকে গেলেন।

এশিয়া কাপের গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র চার করে সাজঘরে ফিরেছিলেন কোহলি। নেপালের বিরুদ্ধেও তেমন সফল হননি। ফলে কিছুটা হলেও চাপ বাড়ছিল ভারতের এক নম্বর ব্যাটারের। রবিবার বৃষ্টির কারণে যখন ম্যাচ ভেস্তে গিয়েছিল তখন আট রানে অপরাজিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এদিন বৃষ্টি থামার পর ম্যাচ শুরু হতেই চালিয়ে খেলতে শুরু করেন তিনি। সতীর্থ কে এল রাহুলকে সঙ্গে নিয়ে শুধু রান মেশিন সচলই রাখেননি, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, শাদাব খানদের বোলিংকে নির্বিষ করে দেন। কোহলি আর রাহুলের  আগ্রাসনের সামনে অত্যন্ত অসহায় লাগছিল বিশ্বের অন্যতম সেরা পেস অ্যাটাকিংকে।

নিজের ৬৬ তম অর্ধশতরান করার পরে আরও মারমুখী হয়ে ওঠেন প্রাক্তন অধিনায়ক। চার আর ছয়ের ফুলঝুড়ি ছোটাতে থাকেন। শাহিন আফ্রিদির বলে দু রান নিয়েই একদিনের ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করেন কোহলি। সেই সঙ্গে দ্রুত ১৩ হাজার রান করার ক্ষেত্রেও টপকে যান শচিন তেণ্ডুলকরকে। লিটল মাস্টার ৩২১ ম্যাচে ১৩ হাজার রান করার রেকর্ড গড়েছিলেন। আর কোহলি ২৭৭ ইনিংসে ১৩ হাজার রান পূর্ণ করেন। পরের বলেই খুচরো রান নিয়ে এক দিনের ক্রিকেটে ৪৭তম শতরান করেন প্রাক্তন ভারত অধিনায়ক। শতরান করতে খেলেছেন ৮৪ বল। শেষ পর্যন্ত ৯৪ বলে ১২২ রানে অপরাজিত থেকে যান কোহলির। তবে দ্রুত ১৩ হাজার রান করার ক্ষেত্রে শচিনকে টপকে গেলেও একদিনের শতরানের নিরিখে লিটল মাস্টারের থেকে আর দু’টি শতরান পিছনে তিনি।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর