শাস্তির ভয়ে পিছু হটল পাক ক্রিকেট বোর্ড, আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামছেন সালমানরা

Share:

নিজস্ব প্রতিনিধি: পরতে পরতে নাটক। এশিয়া কাপে খেলা নিয়ে নাটকের পর নাটক করে চলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রথমে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছিলেন। কার্যত এশিয়া কাপ বয়কটের পথে হেঁটেছিলেন। কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে কড়া শাস্তি নেওয়ার হুমকি দেওয়ার পরেই বিদ্রোহে ইতি টেনেছেন পিসিবির কর্তারা। সুড়সুড় করে জানিয়ে দিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দল খেলতে অস্বীকার করেনি। শুধু ম্যাচ এক ঘন্টার জন্য পিছিয়ে দিতে বলেছে। একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে ইতিমধ্যেই আমিরশাহির বিরুদ্ধে খেলতে হোটেল ছেড়ে স্টেডিয়ামের উদ্দেশে রওনা করেছেন পাকিস্তানি ক্রিকেটাররা।

গত রবিবার (১৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের গ্রুপ লিগের খেলায় মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ওই ম্যাচে সূর্যকুমার যাদবদের হাতে দুরমুশ হতে হয়েছিল সালমান আলি আঘাদের। তবে ওই লজ্জাজনক হারকে ছাপিয়ে বড় হয়ে দেখা দিয়েছিল করমর্দন বিতর্ক। ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব সতীর্থ শিবম দুবেকে সঙ্গে নিয়ে পাক খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করেই সাজঘরে ফেরেন। তাঁরা ফেরার পরেই সাজঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। ভারতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর জন্য দীর্ঘক্ষণ ড্রেসিংরুমের বাইরে অপেক্ষা করেছিলেন পাকিস্তানি খেলোয়াড়রা। শেষ পর্যন্ত সূর্যদের সঙ্গে হাত না মিলিয়েই ফিরতে হয় তাদের।

এমন অপমান মেনে নিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওই বেনজির ঘটনার জন্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে কাঠগড়ায তোলেন পিসিবি প্রধান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের শীর্ষ কর্তা মহসীন নকভি। তিনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে (যার শীর্ষ পদে রয়েছেন প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ) চিঠি লিখে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে অ্যান্ডি পাইক্রফ্টকে হটানোর দাবি জানান। যদিও পিসিবি প্রেসিডেন্টের সেই দাবি নস্যা‍ৎ করে দেয় আইসিসি। স্পষ্ট জানিয়ে দেয়, অ্যান্ডি পাইক্রফ্টকে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে সরানো হবে না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দেওয়া হয়, বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন না দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। তাঁর জায়গায় ম্যাচ রেফারির দায়িত্ব সামলাবেন রিচি রিচার্ডসন। কিন্তু আইসিসির সেই সমঝোতা প্রস্তাব মানেননি পিসিবি কর্তারা। পাইক্রফ্টকে অপসারণের দাবিতে অনড় থাকেন তাঁরা।

এদিন রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরে জায়গা করে নেওয়ার জন্য মরণ-বাঁচন ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান ক্রিকেট টিমের। কিন্তু স্টেডিয়ামের উদ্দেশে রওনা হননি সালমান আলি আঘারা। হোটেলের সামনে পাকিস্তানি খেলোয়াড়দের স্টেডিয়ামে নিয়ে যাওয়ার বাস দাঁড়িয়েছিল। কিন্তু সেই বাসে চাপেননি পাক ক্রিকেটাররা। যদিও তাদের কিট বাসে তোলা হয়েছে। যে মুহুর্তে পাক খেলোয়াড়রা বাসে উঠতে যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের বাধা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেলেই থাকতে বলা হয়েছে। জটিলতা কাটাতে এদিন দুবা্ইতে বৈঠকে বসেছিলেন আইসিসির কর্তারা। সূত্রের খবর ওই বৈঠকেই পিসিবির তরফে জানানো হয়, ম্যাচ রেফারির দায়িত্ব থেকে পাইক্রফ্টকে না হটালে টিম নামানোর প্রশ্ন নেই। তাছাড়া রাজনৈতিক মন্তব্যের জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। কিন্তু পিসিবির কোনও দাবি মানেননি আইসিসির কর্তারা। উল্টে জানিয়ে দেওয়া হয়, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে না নামলে নির্বাসনের খাঁড়া নেমে আসতে পারে। আর ওই কথা শুনেই বিদ্রোহ থেকে পিছু হটেন পিসিবি কর্তারা। সালমান আঘাদের স্টেডিয়ামের উদ্দেশে রওনা করার নির্দেশ দেওয়া হয়।

 

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ