সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে প্রথম সোনা জিতল ভারতের মেয়েরা। মঙ্গলবার ভারতের দেওয়া ২১৭ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করলেও  ভারতীয় বোলারদের তাণ্ডবে কার্যত মাথা তুলে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। দুই অঙ্কের গণ্ডিও পার করতে পারেনি চামারি অথপথুর দল। ১৪৭ রানে হাসতে হাসতে ম্যাচ জিতে নিয়েছে হরমনপ্রীতের দল। মাত্র ৬৯ রানে সমস্ত উইকেট হারিয়ে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।      

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৩ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে। শুরুতেই  রানের পাহাড় গড়ে দেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভর্মা। তাঁরা ৯৯ রানের জুটি গড়েন। এদিন ভারতের করা রানের পাহাড় পার করতে পারেনি শ্রীলঙ্কার মহিলা দল।   ৫০ রানের গণ্ডি পার করার আগেই তাঁরা হারায় ৬ টি উইকেট। শ্রীলঙ্কা প্রথম ছয় ওভারে দুটি উইকেট হারিয়ে মাত্র ৪১ রান। শেফালি ভারতকে প্রথম সাফল্য এনে দেন। ইমেশা দুলানি ক্রিজ থেকে বেরিয়ে এসে বল মারতে গিয়ে আউট হন। ১০ বলে মাত্র ৩ রান করে ফেরেন ইমেশা দুলানি। হাসিনি পেরেরাকেও শূন্য রানে আউট করেন শেফালি। শ্রীলঙ্কা প্রথম ছয় ওভারে দুটি উইকেট হারিয়ে মাত্র ৪১ রান তোলে। তার পর থেকেই পর পর উইকেট হারাতে থাকে। তার পরেই সাফল্য পান দীপ্তি শর্মা। তিনি শ্রীলঙ্কার অধিনায়ক চামারি অথপথু (২১ বলে ২৯ রান)-কে সাজঘরে ফেরান। কবিশা দিলহারির উইকেটও নেন দীপ্তি। হর্ষিতা সামারাবিক্রমাকে শূন্য রানে ফেরান শ্রেয়াঙ্কা পাতিল। হানসিমা করুনারত্নেকে ফিরিয়ে পরের উইকেট নেন শ্রীচরণি। কাব্য কাবিন্দীকেও ফিরিয়েছেন শ্রীচরণি।  ৪০ রানের গণ্ডি পার করার পর কার্যত শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ ভেঙে দেয় ভারতের মেয়েরা। ১৩তম ওভারের শেষ বলে শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ছক্কা হাঁকান কৌশানি নুথ্যাঙ্গানা। ১৪ বলে ১৪ রান করার পর তাঁকে আউট করেন শ্রেয়াঙ্কা। মিতালি অযোধ্যা রান আউট হন। 

আরও পড়ুন:  Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

টসে জিতে প্রথমে ব্যাট করে  স্মৃতি মান্ধানা ৭টি ছক্কা ও ৫টি চার মেরে   ৪৫ বলে ৭৯ রান করেন। রিচা ঘোষ মাত্র ২২ বলে অপরাজিত ৪৯ রান করেন, যার মধ্যে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। ওপেনার শেফালি ভার্মা ২৯ বলে ৪৮ রানের একটি ইনিংস খেলেন। শেফালি তাঁর ইনিংসে ৩টি ছক্কা ও ৩টি চার মারেন। শ্রীলঙ্কার হয়ে সুগন্ধিকা কুমারী, চামুদি প্রবোধা ও কবিশা দিলহারি প্রত্যেকে একটি করে উইকেট নেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২