সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পেলেন বাবর আজম

দেশের ইতিহাসে তিনিই হলেন সর্বকনিষ্ঠ ক্রিকেটার যিনি এই পুরস্কার পেলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দেশের হয়ে বাইশ গজে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পেলেন বাবর আজম। দেশের ইতিহাসে তিনিই হলেন সর্বকনিষ্ঠ ক্রিকেটার যিনি এই পুরস্কার পেলেন। আজ বৃহস্পতিবার পাকিস্তান দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের হাতে ওই সম্মান তুলে দেন লাহোরের গভর্নর বালিগুর রহমান।

২০১৫ সালের ২১ মে জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের ম্যাচেই দেশের হয়ে অভিষেক ঘটেছিল বাবর আজমের।  মাত্র ২১ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় পা রেখেছিলেন। তার পরে টেস্ট ও টি টুয়েন্টি দলেও ডাক পান। বর্তমান প্রজন্মের মধ্যে সবচেয়ে প্রতিভাবান ব্যাটার হিসেবে পরিচিত তিনি। অসাধারণ পারফরম্যান্সের জোরে জাতীয় দলে জায়গা করে নেওয়ার পাশাপাশি তিন ধরনের ক্রিকেটে অধিনায়কের গুরুদায়িত্বও পেয়েছেন। গত বছরের ১৪ অগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনেই ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পুরস্কারের জন্য বাবরের নাম ঘোষণা করা হয়।

দেশের হয়ে বিশেষ অবদান রাখায় মোহাম্মদ ইউসুফ, সাঈদ আনোয়ার, জাভেদ মিয়াঁদাদ,  ইনজামামুল হক ছাড়াও মিসবাহ-উল হক, ইউনিস খান, শাহিদ আফ্রিদি ও সরফরাজ আহমেদের মতো প্রাক্তন পাক ক্রিকেটারদের ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। বাবর আজমের আগে ‘সিতারা-ই-ইমতিয়াজ’ জেতা সবচেয়ে কমবয়সী পাক-ক্রিকেটার ছিলেন প্রাক্তন  অধিনায়ক সরফরাজ আহমেদ।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা