আফগানদের বিরুদ্ধে প্রথম দিনে ৩৬২ রান করল টাইগাররা

Share:

নিজস্ব প্রতিনিধি:  মীরপুরে আফগানিস্তানের বিরুদ্ধে এই মুহূর্তে টেস্ট খেলতে ব্যস্ত লিটন দাসের বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার থেকে শুরু হয়েছে এই টেস্ট ম্যাচ। সেই ম্যাচের প্রথম দিনে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ৩৬২ রান করেছে।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক। দিনের শুরুতেই বাংলাদেশ ব্যাটার জাকির হুসেনকে চটজলদি প্যাভেলিয়নে ফিরেয়ে দেন নিজাত মাসুদ। কিন্তু এরপর টাইগারদের হয়ে দলের হাল ধরেন মাহুমুদল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। তাঁরা দুজনেই মিলেই দলকে ক্রমশ টেনে নিয়ে যেতে থাকেন বড় রানের লক্ষ্যে। নাজমুল শতরানও পূর্ণ করেন। অল্পের জন্য টেস্ট ক্রিকেটে ১৫০ রান পূর্ণ করতে পারলেন না তিনি। ১৪৫ রানেই থামতে হল তাঁকে।

অন্য দিকে মাহুমুদল করলেন ৭৬ রান। ১৩৭ বলে এই রান তিনি করেছেন। তাঁদের দুজনের ব্যাটিংয়ের জোরেই বাংলাদেশ দল কিন্তু ২০০ রানে গণ্ডি পার করে।

এই দুজন ব্যাটার সাজঘরে ফিরতেই টাইগারদের রানের গতি যেন কিছুটা শ্লথ হয়ে পড়ে। তবে মুস্তাফিজুর রহিম ৬৯ বলে ৪১ রান করে দিনের শেষে অপরাজিত থাকেন। অধিনায়ক লিটন দাস ব্যাট হাতে ব্যর্থ হলেন। তাঁর ব্যাট থেকে এল মাত্র ৯ রান। মুস্তাফিজুর সঙ্গে অপরাজিত রয়েছেন মেহদি হুসেন। তাঁর সংগ্রহ ৪৩ রান। ৬৬ বল খেলে তিনি এই রান করেছেন।
আগামীকাল খেলা শুরুর সময় থেকে বাংলাদেশের হাতে রয়েছে পাঁচ-পাঁচটি উইকেটে। সুতরাং একটা বড় রানের টার্গেট আফগানদের সামনে দিতে প্রস্তুত লিটন দাসরা। অন্তত প্রথম দিনের রানের গতিপ্রকৃতি সেইদিকেই ইঙ্গিত করছে।

আফগান বোলারদের মধ্যে প্রথম দিনের ম্যাচে সফল হলেন নিজাত মাসুদ। নবাগত এই পেসারটি ঝুলিতে পুড়লেন ২টি উইকেট। এছাড়া বাকি তিনটি উইকেট নেন জাহির খান, হাসমাতুল্লা সাহিদি এবং রহমত শাহ।

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারিফিল্ড সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের